বাবুগঞ্জে সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা কমিটির মতবিনিময়

পানি সম্পদ মন্ত্রণালয়ের পানি সম্পদ পরিকল্পনা সংস্থার উদ্যোগে সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা বাস্তবায়নে বাংলাদেশ পানি আইন,২০১৩ এবং বাংলাদেশ পানি বিধিমালা, ২০১৮ বাস্তবায়নে বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার "উপজেলা সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা কমিটি" এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
কার্যকরণ শীর্ষক কারিগরি সহায়তা প্রকল্পের আওতায় প্রণীত অংশগ্রহণমূলক গ্রামীণ মূল্যায়য়ের খসড়া রিপোর্টের উপর এ মতবিনিময় সভা বাবুগঞ্জ উপজেলা প্রশাসনের সহযোগিতায় শনিবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ পরিকল্পনা সংস্থার মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মোঃ দেলোয়ার হোসেন।
বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমীনুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ পরিকল্পনা সংস্থার পরিচালক মোঃ গোলাম ফারুক, বাবুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মো. মিজানুর রহমান।
এছাড়াও মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নাসির উদ্দিন, রহমতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মৃধা মুহাম্মদ আক্তার উজ জামান মিলন, দেহেরগতি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মশিউর রহমান, চাঁদপাশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. দেলোয়ার হোসেন রাঢ়ী, জাহাঙ্গীর নগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ কামরুল আহসান খান হিমু, মাধবপাশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান প্রমূখ।
এছাড়াও বিভিন্ন ইউনিয়ন পরিষদের সচিব, উপজেলার কর্মরত সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা বাস্তবায়নে বাংলাদেশ পানি বিধিমালা- ২০১৮ কার্যকরণ বিষয়ক আলোকপাত করা হয়।
এইচকেআর