বরিশালের মানুষ পজেটিভ চরিত্রের: বিএমপি কমিশনার

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার অতিরিক্ত আইজিপি মো. শাহাবুদ্দিন খান বলেছেন, বরিশালের মানুষ পজেটিভ চরিত্রের, বিএমপির পাশে কমিউনিটি পুলিশিং ফোরামে যুক্ত সমাজের সকল ক্লিন ইমেজের আন্তরিক অংশগ্রহণ পারে একটি নিরাপদ বরিশাল উপহার দিতে। শনিবার সকাল এগারোটায় নগরীর পুলিশ লাইন্স ড্রিল শেড বরিশাল মেট্রোপলিটন পুলিশের আয়োজনে বিশেষ কমিউনিটি পুলিশিং সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন জনগণের পুলিশ হতে। উন্নয়নশীল সোনার বাংলায় সেই জনগণের প্রত্যাশার সমান স্বপ্নের পুলিশ বাস্তবায়নের মাধ্যমে ২০৪১ সালের মধ্যে আমরা সত্যিকার অর্থে উন্নত দেশে পরিনত হতে পারি।
বিএমপি কমিশনার বলেন, বরিশালের মানুষ পজেটিভ চরিত্রের মানুষ, শৃঙ্খলা নির্মাণে কমিউনিটি পুলিশিং ফোরামে যুক্ত সমাজের সকল ক্লিন ইমেজের আন্তরিক অংশগ্রহণে পুলিশ ও জনগণের দূরত্ব দূরে রেখে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার মাধ্যমে একটি সুন্দর ও নিরাপদ নগরী উপহার দেয়া সম্ভব তিনি আশাবাদ ব্যক্ত করেন। এর আগে সভার শুরুতে উপস্থিতিদের সমাজ সংস্কারের সাথে যুক্ত সকল চালিকাশক্তি আখ্যায় কৃতজ্ঞতা জ্ঞাপন করেন বিএমপি কমিশনার।
অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ক্রাইম এন্ড অপস মো. রাসেল পিপিএম সেবা এর সঞ্চালনায় এ সময়ে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার সদর-দপ্তর প্রলয় চিসিম, অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম এন্ড অপস মো. এনামুল হক, উপ-পুলিশ কমিশনার সদরদপ্তর মো. নজরুল হোসেন, উপ-পুলিশ কমিশনার ক্রাইম, অপারেশন্স এন্ড প্রসিকিউশন মো. মোকতার হোসেন পিপিএম সেবা, উপ-পুলিশ কমিশনার দক্ষিণ আলী আশরাফ ভূঞা বিপিএম-বার, বিএমপির সকল শীর্ষ কর্মকর্তাবৃন্দ সহ কমিউনিটি ফোরামের সভাপতি প্রফেসর (সাবেক অধ্যক্ষ বিএম কলেজ) মো. ইমানুল হাকিম প্রমুখ।
এইচকেআর