ঢাকা বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • পিরোজপুরে চাঞ্চল্যকর ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি  উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর ট্রাফিক কার্যালয় পরিদর্শনে বিএমপি কমিশনার এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা  জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: নবাগত ডিআইজি লালমোহনে পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর, দুর্গন্ধে এলাকাবাসী কুয়াকাটা সৈকতে বিস্তীর্ণ এলাকা থেকে সরে যাচ্ছে বালু, ঝুঁকিতে পুলিশ বক্স
  • আগৈলঝাড়ায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

    আগৈলঝাড়ায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের আগৈলঝাড়ায় মাদকদ্রব্য বেঁচা-কেনার সময় দুই মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে আগৈলঝাড়া থানা পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে। আজ শুক্রবার সকালে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে। 

    আগৈলঝাড়া থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, বৃহস্পতিবার বিকেলে উপজেলার গৈলা-কুমারভাঙ্গা সড়কের জামাল সরদারের বাড়ির সামনে মাদক কেনা-বেঁচার গোপন খবর পেয়ে উপপরিদর্শক মিল্টন মন্ডল, সহকারী উপপরিদর্শক সাগর চন্দ্র দে সঙ্গিয় ফোর্স নিয়ে অভিযান চালায়। অভিযানে উত্তর শিহিপাশা গ্রামের মাজেদ ফরিয়ার ছেলে মাদক ব্যবসায়ী সাইদুল ফরিয়া (২৯), একই গ্রামের নুরুল ইসলাম সরদারের ছেলে মাদক ব্যবসায়ী সোহাগ সরদারকে (৩৪) ১০ পিচ ইয়াবাসহ হাতে নাতে গ্রেপ্তার করে।

    গ্রেপ্তারকৃত দুই আসামীর বিরুদ্ধে উপপরিদর্শক মিল্টন মন্ডল বাদী হয়ে বৃহস্পতিবার রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেন, যার নং-৩ (১০.২.২২)। 
    আজ শুক্রবার সকালে গ্রেপ্তারকৃত দুই মাদক ব্যবসায়ী সাইদুল ফরিয়া ও সোহাগ সরদারকে বরিশাল আদালতে প্রেরণ করা  হয়েছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ