ঢাকা বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • পিরোজপুরে চাঞ্চল্যকর ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি  উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর ট্রাফিক কার্যালয় পরিদর্শনে বিএমপি কমিশনার এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা  জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: নবাগত ডিআইজি লালমোহনে পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর, দুর্গন্ধে এলাকাবাসী কুয়াকাটা সৈকতে বিস্তীর্ণ এলাকা থেকে সরে যাচ্ছে বালু, ঝুঁকিতে পুলিশ বক্স
  • উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর

     উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    উদ্বোধনের দুই মাসও পেরোয়নি। এরই মধ্যে উঠে যাচ্ছে সড়কের পিচ ও পাথর। কোথাও তৈরি হয়েছে ছোট-বড় গর্ত, কোথাও দেবে গেছে সড়কের প্রান্ত। প্রায় ৭৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত নতুন সড়কের এমন বেহাল দশায় ক্ষুব্ধ স্থানীয়রা। তাদের প্রশ্ন, সরকারি অর্থে নির্মিত একটি সড়ক এত অল্প সময়েই নষ্ট হয়ে গেলে এর দায় নেবে কে?

    বরিশালের উজিরপুর উপজেলার হারতা ইউনিয়নের নয়াকান্দি ফুটব্রিজ থেকে দক্ষিণ সাতলা পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার সড়কটি নির্মাণে ব্যয় হয়েছে ৭৪ লাখ ৯৯ হাজার টাকা। মেসার্স তাসমিয়া এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান সড়কটির নির্মাণকাজ করে।
    স্থানীয়দের অভিযোগ, নির্মাণের দুই মাস পূর্ণ হওয়ার আগেই সড়কের অন্তত পাঁচ-ছয়টি স্থানে পিচ ও পাথর উঠে গেছে। অথচ সড়কটিতে ভারী যানবাহনের তেমন চলাচলও নেই। সরেজমিনে দেখা গেছে, বিভিন্ন স্থানে পিচ-পাথর উঠে গিয়ে সৃষ্টি হয়েছে ছোট ছোট গর্ত। কোথাও আবার সড়কের কিনারা ভেঙে দেবে গেছে।

    স্থানীয় এক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, নতুন রাস্তা দুই মাসও টিকল না। এখনই পিচ উঠে যাচ্ছে। কাজ ভালো হলে এত দ্রুত রাস্তা নষ্ট হওয়ার কথা নয়।

    স্থানীয়দের অভিযোগ, নির্মাণকাজের সময় যথাযথ মান নিয়ন্ত্রণ ও তদারকি করা হলে উদ্বোধনের এত অল্প সময়ের মধ্যে সড়কের এমন দশা হতো না। এ নিয়ে উজিরপুর উপজেলা এলজিইডির প্রকৌশলী সুব্রত রায়ের তদারকির ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা।

    তবে অভিযোগ অস্বীকার করে উপজেলা এলজিইডির প্রকৌশলী সুব্রত রায় বলেন, বৃষ্টির কারণে কয়েকটি স্থানে পানি জমে সড়কের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃষ্টি কমলে ক্ষতিগ্রস্ত অংশগুলো মেরামত করে দেওয়া হবে।

    ঠিকাদারি প্রতিষ্ঠানের একাংশের মালিক মো. মহিউদ্দিনও নির্মাণকাজে অনিয়মের অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, বৃষ্টির কারণে কিছু জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃষ্টি কমলে সেগুলো মেরামত করে দেওয়া হবে।

    তবে স্থানীয়দের প্রশ্ন, বৃষ্টির কারণেই যদি সড়ক ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, তাহলে উদ্বোধনের মাত্র দুই মাসের মধ্যে নতুন সড়কের পিচ-পাথর উঠে যাওয়ার কারণ কী? তাদের দাবি, প্রায় ৭৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত সড়কটির নির্মাণমান, ব্যবহৃত উপকরণ ও প্রকৌশল বিভাগের তদারকি খতিয়ে দেখা দরকার।

    স্থানীয়রা বলেন, শুধু ক্ষতিগ্রস্ত অংশে দায়সারা মেরামত করলেই সমস্যার সমাধান হবে না। সড়ক নির্মাণে ব্যবহৃত উপকরণের মান ও কাজের পদ্ধতি পরীক্ষা করে দ্রুত প্রকৃত কারণ বের করতে হবে। নির্মাণে অনিয়ম বা দায়িত্বে গাফিলতির প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান ও দায়িত্বশীলদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ