ঢাকা মঙ্গলবার, ০৫ মে ২০২৬

Motobad news
শিরোনাম

আগৈলঝাড়ায় সড়ক দুঘর্টনায় ইউপি সদস্য আহত

আগৈলঝাড়ায় সড়ক দুঘর্টনায় ইউপি সদস্য আহত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালের আগৈলঝাড়ায় মটরসাইকেল খাদে পরে এক ইউপি সদস্য আহত হয়েছে। সড়ক দুঘর্টনায় আহত ইউপি সদস্যকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে উপজেলার গৈলা মডেল ইউনিয়ন পরিষদ থেকে ভদ্রপাড়া যাওয়ার পথে বড়ইতলা সড়কে মটরসাইকেল খাদে পরে গৈলা মডেল ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য রফিকুল ইসলাম সেরনিয়াবাত মারুফ আহত হয় এবং হাত ভেঙ্গে যায়। 

এসময় স্থানীয়রা ইউপি সদস্য রফিকুল ইসলাম সেরনিয়াবাত মারুফকে উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. আলামিন হোসেন জানান, সড়ক দুঘর্টনায় আহত ইউপি সদস্যকে চিকিৎসা দিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি  করা হয়েছে।


এমইউআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ