উজিরপুরে মুক্তিযোদ্ধা হাশেম বালীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

বরিশালের উজিরপুরে পৌরসভার ০৪নং ওয়ার্ডের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা হাশেম বালীকে স্বাস্থ্যবিধি মেনে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। আজ শুক্রবার বেলা ১১টার দিকে পৌরসভার ০৪নং ওয়ার্ডের বালী বাড়ী মসজিদের ময়দানে বীর মুক্তিযোদ্ধা হাশেম বালীকে গার্ড অব অনার দেওয়া হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জয়দেব চক্রবর্তী রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করে। এ সময় উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ আলী আর্শাদের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন।
এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম জামাল হোসেন, পৌরসভার মেয়র ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন বেপারি, বীর মুক্তিযোদ্ধা আক্রাম হোসেন, সেকেন্দার আলী হাওলাদারসহ গ্রামের সব শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
জানাজা শেষে তাদের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। গত বৃহস্পতিবার রাতে বার্ধক্যজনিত কারণে নিজ বাড়ীতে বীর মুক্তিযোদ্ধা হাশেম বালী মৃত্যুবরণ করেন। মৃত্যু কালে স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়ে সহ অসংখ্য গুনাগ্রহী রেখে গেছেন।
এমইউআর