ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • পেরুতে বাস খাদে পড়ে নিহত অন্তত ২০

    পেরুতে বাস খাদে পড়ে নিহত অন্তত ২০
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চার বছর বয়সী একটি মেয়ে শিশুও রয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন।

    দেশটির দক্ষিণাঞ্চলে যাত্রীবোঝাই একটি বাস খাদে পড়ে গেলে হতাহতের এই ঘটনা ঘটে বলে শুক্রবার (১১ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

    স্থানীয় সরকার জানিয়েছে, গত বুধবার বিকেলে পেরুর উত্তরাঞ্চলে একটি বাস দুর্ঘটনার কবলে পড়ে রাস্তা থেকে ১০০ মিটার (৩২৮ ফুট) গভীর খাদে পড়ে যায়। প্রত্যন্ত ও দুর্গম এলাকা হওয়ায় দুর্ঘটনাকবলিত বাসটির অবস্থান জানতে এবং সেখানে পৌঁছাতে উদ্ধারকর্মীদের বেশ কয়েক ঘণ্টা লেগে যায়।

    এএফপি বলছে, দুর্ঘটনাকবলিত ওই বাসটি তায়াবামবা থেকে ত্রুজিল্লো নামক স্থানে যাচ্ছিল। খারাপ রাস্তার কারণে ৩৪০ কিলোমিটার (২১১ মাইল) দীর্ঘ এই পথ পাড়ি দিতে সাধারণত ১৪ ঘণ্টা সময় লাগে।

    এছাড়া উচ্চগতি এবং খারাপ সড়ক ব্যবস্থানার কারণে পেরুতে সড়ক দুর্ঘটনা খুবই সাধারণ ব্যাপার। এর আগে গত নভেম্বরে পৃথক একটি সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত হয়েছিলেন।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ