ঢাকা বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি  উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর ট্রাফিক কার্যালয় পরিদর্শনে বিএমপি কমিশনার এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা  জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: নবাগত ডিআইজি লালমোহনে পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর, দুর্গন্ধে এলাকাবাসী কুয়াকাটা সৈকতে বিস্তীর্ণ এলাকা থেকে সরে যাচ্ছে বালু, ঝুঁকিতে পুলিশ বক্স পিরোজপুরে ইয়াবাসহ গ্রাম পুলিশ গ্রেফতার
  • বাবুগঞ্জে বাল্যবিবাহ ও শিক্ষার্থীদের ঝড়ে পড়া রোধে মতবিনিময়

    বাবুগঞ্জে বাল্যবিবাহ ও শিক্ষার্থীদের ঝড়ে পড়া রোধে মতবিনিময়
    বাল্যবিবাহ ও শিক্ষার্থীদের ঝড়ে পড়া রোধে মতবিনিময় সভা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের বাবুগঞ্জে করোনাকালীন বাল্যবিবাহ বন্ধ ও শিক্ষার্থীদের ঝরে পড়া প্রতিরোধে করনীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদের অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও পিস ফ্যাসিলেটর গ্রুপের আয়োজনে এবং দি হাঙ্গার প্রজেক্ট বাবুগঞ্জ উপজেলা শাখার সহযোগিতায় ‍এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

    সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমীনুল ইসলাম। উপজেলা পিএফজি কো-অর্ডিনেটর খালেদা ওহাব এর সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাসুদ করিম লাভু’র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মিজানুর রহমান, বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মাহাবুবুর রহমান।

    এছাড়া শুভেচ্ছা বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্ট বরিশাল জেলা আঞ্চলিক সমন্নয়কারী মেহের আফরোজ মিতা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাসরীন জোবায়দা, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও পিএফজির সদস্য মোঃ ওমর ফারুক বাবুল আকন, উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোসাঃ শামীমা ইয়াসমিন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আকবর কবির, মাধবপাশা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফারুক হোসাইন, রাশিদা মোশাররফ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সেলিম রেজা, পিএফজির সদস্য ও বাবুগঞ্জ প্রি-ক্যাডেট কিন্ডারগার্টেনের চেয়ারম্যান শেখ নজরুল ইসলাম মাহাবুব, ম্যারেজ রেজিস্ট্রার (কাজী) মোঃ হাফিজুর রহমান প্রমূখ। এছাড়াও স্থানীয় শিক্ষক, কাজী, ধর্মীয় নেতা, সমাজের গণ্যমান্য ও সচেতন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমীনুল ইসলাম তার বক্তব্যে বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে বাবুগঞ্জ উপজেলা প্রশাসন সব সময় কঠোর অবস্থানে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।

    এছাড়াও তিনি বলেন বাবুগঞ্জে অপ্রাপ্তবয়স্ক ছেলে মেয়েদের বিবাহবন্ধনে আবদ্ধ করার জন্য যদি কোন ম্যারেজ রেজিস্ট্রার সহায়তা প্রদান করেন তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আর যদি কোন ডেকরেটরের লোকজন বাল্যবিবাহ অনুষ্ঠানে তাদের কোন ধরনের সাজ সরঞ্জান সরবরাহ করেন তাহলে তাদের সকল ধরনের মালামাল জব্দ করে এতিম খানায় প্রদান করা হবে।


    কেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ