ঢাকা বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি  উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর ট্রাফিক কার্যালয় পরিদর্শনে বিএমপি কমিশনার এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা  জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: নবাগত ডিআইজি লালমোহনে পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর, দুর্গন্ধে এলাকাবাসী কুয়াকাটা সৈকতে বিস্তীর্ণ এলাকা থেকে সরে যাচ্ছে বালু, ঝুঁকিতে পুলিশ বক্স পিরোজপুরে ইয়াবাসহ গ্রাম পুলিশ গ্রেফতার
  • ওপেন হাউজ ডে মানে চ্যালেঞ্জের সাথে ন্যায় বিচার নিশ্চিত করা

    ওপেন হাউজ ডে মানে চ্যালেঞ্জের সাথে ন্যায় বিচার নিশ্চিত করা
    ওপেন হাউজ ডে’তে বক্তৃতা করেন বিএমপি কমিশনার শাহাবুদ্দিন খান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার অতিরিক্ত আইজিপি মো. শাহাবুদ্দিন খান- বিপিএম (বার) বলেছেন, ‘উন্নত বাংলাদেশ গড়ার স্বপ্ন কোন অলিক কল্পনা নয়, আমরা যদি সোনার মানুষে পরিণত হতে পারি, সোনার বাংলা বেশি দূরে নয়। আজকে বাংলাদেশ যে অবস্থানে দাঁড়িয়েছে, দুর্নীতিমুক্ত দৃষ্টিতে স্ব স্ব অবস্থান থেকে কাজ করলে ২০৪১ সালে উন্নত বাংলাদেশে রুপান্তর হবে।

    বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানা কর্তৃক আয়োজিত ওপেন হাউজ ডে’ অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তৃতায় তিনি এ কথা বলেন। অনুষ্ঠিত ওপেন হাউজ ডে’তে সভাপতিত্ব করেন এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) কমলেশ চন্দ্র দে।

    এর আগে সভার শুরুতে বিএমপি কমিশনার মো. শাহাবুদ্দিন খান এয়ারপোর্ট থানায় গেলে তাকে গার্ড সালামি ও ফুলেল শুভেচ্ছা জানান থানার ওসি কমলেশ চন্দ্র দাস এর নেতৃত্বাধিন একটি চৌকস টিম। এরপর বিএমপি কমিশনার শাহাবুদ্দিন খান অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পাওয়ায় তাকে জনপ্রতিনিধি, গণমাধ্যম কর্মী, সুশীল সমাজের প্রতিনিধি এবং সাধারণ মানুষের পক্ষ থেকে সম্মাননা স্মরক ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি বিএমপি কমিশনার আরও বলেন, ‘নির্ভেজাল সেবা নিশ্চিত করতে সেবাগ্রহীতা ও সেবাদানকারী চ্যালেঞ্জ এবং সাহস করে মুখোমুখি এই ওপেন হাউজ ডে’তে এসে থাকি। প্রতি মাসের ১০ তারিখ মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানায় এই ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়ে থাকে।

    তিনি বলেন, ‘আধুনিক ও গ্রহণযোগ্য পুলিশিং মানেই প্রোএক্টিভ পুলিশিং, যা জনগণ ও পুলিশের মধ্যে একপ্রকার অংশীদারত্বের ভিত্তিতে পুলিশিং। মাটি মানুষের নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ও নির্দেশনায় সেই পুলিশিং বাস্তবায়নে আজ আমরা বিট পুলিশিং, কমিউনিটি পুলিশিং, ওপেন হাউজ ডে, স্কুল ভিজিটিং থেকে শুরু করে বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছি।

    বিএমপি কমিশনার বলেন, ‘যোগ্যতা থাকলেই সবকিছু অর্জন সম্ভব হয় না। জনগণের আস্থা, ভালোবাসা ও দোয়া প্রয়োজন। তাই এই অর্জনে সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। জনমুখী পুলিশিং চরিত্রে ফিরে আসতে যতখানি নির্ভেজাল দুর্নীতিমুক্ত সেবা দিয়ে জনগণের আস্থা ও ভালোবাসা প্রয়োজন ততটুকু অর্জন করার জন্য এই জনপদের সাধারণ মানুষের ভূমিকা ও সম্পৃক্ততা অপরিসীম।

    অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম এন্ড অপস) এনামুল হক ও উপ-পুলিশ কমিশনার (উত্তর ও ট্রাফিক বিভাগ) এসএম তানভীর আরাফাত। এসময় এয়ারপোর্ট থানার ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।


    কেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ