ঢাকা বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি  উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর ট্রাফিক কার্যালয় পরিদর্শনে বিএমপি কমিশনার এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা  জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: নবাগত ডিআইজি লালমোহনে পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর, দুর্গন্ধে এলাকাবাসী কুয়াকাটা সৈকতে বিস্তীর্ণ এলাকা থেকে সরে যাচ্ছে বালু, ঝুঁকিতে পুলিশ বক্স পিরোজপুরে ইয়াবাসহ গ্রাম পুলিশ গ্রেফতার
  • নগরীতে ৭ ব্যবসায়ীক প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা

    নগরীতে ৭ ব্যবসায়ীক প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানা এলাকার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

    এসময় সেখানকার ফার্মেসীসহ ৭টি ব্যবসা প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা করেছেন তারা। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শাহ্ শোয়াইব মিয়া ও সাকিয়া সুলতানার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এতে সহযোগিতা করেন ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সার্জেন্ট লিপিকা মন্ডল এর নেতৃত্বাধিন টিম।

    এপিবিএন থেকে জানানো হয়েছে, ‘বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে বিকাল সাড়ে ৯টা পর্যন্ত এয়ারপোর্ট থানা এলাকার বিভিন্ন মেডিকেল হল, চাইনিজ রেস্টুরেন্ট এবং স্টোর পরিদর্শন ও তদারকিমূলক কার্যক্রম পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

    এসময় আল্লাহ’র দান হোটেলের মো. জসিম উদ্দিন হাওলাদারকে ১০ হাজার, খান মেডিকেল হলের মো. আব্দুল রহমান খানকে চার হাজার, হাওলাদার স্টোরের মো. আবুল কালাম হাওলাদারকে এক হাজার, অভি সুইটস এন্ড রেস্টুরেন্টের মো. শাহরিয়ার অভিকে দুই হাজার, সোহেল স্টোরের মো. সোহেলকে দেড় হাজার, বাদশা জেনারেল স্টোরের মালিক মো. বাদশা মিয়াকে এক হাজার এবং আরিফ হোটেলের মো. আরিফুর রহমানকে আড়াই হাজার টাকা করে জরিমানা করা হয়।

    মূল্যের তালিকা প্রদর্শন না করা, অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন বা প্রক্রিয়াকরণ করা এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য বা ওষুধ বিক্রয়ের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮, ৪৩ এবং ৫১ ধারা মোতাবেক জরিমানা করা হয়েছে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল জেলার সহকারী পরিচালক শাহ্ শোয়াইব মিয়া।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ