ঢাকা বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি  উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর ট্রাফিক কার্যালয় পরিদর্শনে বিএমপি কমিশনার এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা  জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: নবাগত ডিআইজি লালমোহনে পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর, দুর্গন্ধে এলাকাবাসী কুয়াকাটা সৈকতে বিস্তীর্ণ এলাকা থেকে সরে যাচ্ছে বালু, ঝুঁকিতে পুলিশ বক্স পিরোজপুরে ইয়াবাসহ গ্রাম পুলিশ গ্রেফতার
  • ‘অযৌক্তিক’ আদেশ প্রত্যাহারের দাবিতে প্রকৌশলীদের মানববন্ধন

    ‘অযৌক্তিক’ আদেশ প্রত্যাহারের দাবিতে প্রকৌশলীদের মানববন্ধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিভিন্ন জেলায় বার্ষিক উন্নয়ন কর্মসূচিভূক্ত (এডিপি) প্রকল্প পরিবীক্ষণ ও মূল্যায়নের দায়িত্ব জেলা প্রশাসকদের দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে বরিশালে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন প্রকৌশলীরা। নগরীর সদর রোডে বৃহস্পতিবার বেলা ১১টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) বরিশাল শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। অবিলম্বে এই ‘অযৌক্তিক’ আদেশ প্রত্যাহারের দাবি জানান সংগঠনের নেতৃবৃন্দ।

    বরিশাল গণপূর্ত বিভাগের নির্বাহী সদস্য আহমেদ আনোয়ার নজরুলের সভাপতিত্বে বক্তব্য দেন সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী লিটন আহমেদ খান। এছাড়া উপস্থিত ছিলেন গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী অলিভারগুডা, চঞ্চল কুমার মিস্ত্রি, প্রকৌশলী শমসের আলী, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ইসাহাক মিয়া প্রমুখ।

    বক্তারা বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয় ১৮ জানুয়ারি জেলা প্রশাসকদের অধীনে আরো একটি বিভাগ খোলার নির্দেশনা দিয়ে একটি চিঠি দিয়েছে। ওই চিঠিতে জানানো হয়েছে, নতুন বিভাগটি জেলার এডিপিভূক্ত প্রকল্পগুলো পরিবীক্ষণ করে পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠাবে। এ ধরনের সিদ্ধান্ত অযৌক্তিক ও উন্নয়নের প্রতিবন্ধক। তাই অবিলম্বে এ অযৌক্তিক আদেশ প্রত্যাহার করতে হবে।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ