ঢাকা বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি  উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর ট্রাফিক কার্যালয় পরিদর্শনে বিএমপি কমিশনার এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা  জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: নবাগত ডিআইজি লালমোহনে পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর, দুর্গন্ধে এলাকাবাসী কুয়াকাটা সৈকতে বিস্তীর্ণ এলাকা থেকে সরে যাচ্ছে বালু, ঝুঁকিতে পুলিশ বক্স পিরোজপুরে ইয়াবাসহ গ্রাম পুলিশ গ্রেফতার
  • গবাদী পশু পালনে চেক বিতরণ

     গবাদী পশু পালনে চেক বিতরণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের আগৈলঝাড়ায় গবাদী পশু পালনের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠিকে স্বাবলম্বী করার লক্ষ্য নিয়ে ৫১ জনকে ১ লাখ টাকা করে আবর্তক ঋণ প্রদান করা হয়েছে।
    সমবায় অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার বিকেলে উপজেলার শহীদ সুকান্ত আব্দুল্লাহ হল রুমে আবর্তক ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ঋণ বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাশেম এর সভাপতিত্বে আবর্তক ঋণ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা যুগ্ম নিবন্ধক আব্দুল্লাহ আল নোমান, জেলা সমবায় কর্মকর্তা গোলাম কবির শরীফ, উপজেলা সমবায় কর্মকর্তা মো. কামরুজ্জামান, ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, রফিকুল ইসলাম তালুকদার।

    অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার প্রান্তিক গবাদী পশু পালনকারী ৫১ জনকে ১ লাখ টাকা করে মোট ৫১ লাখ টাকার চেক বিতরণ করেন অতিথিরা।

     

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ