ঢাকা বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি  উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর ট্রাফিক কার্যালয় পরিদর্শনে বিএমপি কমিশনার এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা  জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: নবাগত ডিআইজি লালমোহনে পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর, দুর্গন্ধে এলাকাবাসী কুয়াকাটা সৈকতে বিস্তীর্ণ এলাকা থেকে সরে যাচ্ছে বালু, ঝুঁকিতে পুলিশ বক্স পিরোজপুরে ইয়াবাসহ গ্রাম পুলিশ গ্রেফতার
  • আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যানের জন্মদিন পালন

    আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যানের জন্মদিন পালন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের আগৈলঝাড়ায় পালিত হলো উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাতের ৬৭তম শুভ জন্মদিন।
    জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ ভবনে চেয়ারম্যানের কার্যালয়ে অনাড়ম্বরভাবে কেক কাটেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত। এর আগে অতিথিরা চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন।

    এসময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাশেম, উপজেলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, রফিকুল ইসলাম তালুকদার, সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা, সমবায় কর্মকর্তা মো. কামরুজ্জামান, মৎস্য কর্মকর্তা মোহম্মদ আলম, যুব উন্নয়ন কর্মকর্তা তোফাজ্জল হোসেন, চেয়ারম্যানের সহধর্মিনী এলিনা জাহিন পুতুল, কন্যা নিশাত জাহিন রুপান্তি, পুত্র সেরনিয়াবাত আল রাজিন পিয়াল, চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী মনোজ হালদারসহ অন্যান্য অতিথিবৃন্দ।

    অতিথিবৃন্দ চেয়ারম্যানের ৬৭তম জন্মদিনে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। পরে অতিথিদের কেক, মিষ্টি, পানীয় দিয়ে আপ্যায়ন করা হয়।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ