ঢাকা বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি  উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর ট্রাফিক কার্যালয় পরিদর্শনে বিএমপি কমিশনার এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা  জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: নবাগত ডিআইজি লালমোহনে পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর, দুর্গন্ধে এলাকাবাসী কুয়াকাটা সৈকতে বিস্তীর্ণ এলাকা থেকে সরে যাচ্ছে বালু, ঝুঁকিতে পুলিশ বক্স পিরোজপুরে ইয়াবাসহ গ্রাম পুলিশ গ্রেফতার
  • আগৈলঝাড়ায় আব্দুল খালেক সেরনিয়াবাতের স্মরণ সভা অনুষ্ঠিত

    আগৈলঝাড়ায় আব্দুল খালেক সেরনিয়াবাতের স্মরণ সভা অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা মডেল ইউনিয়ন পরিষদের সাবেক প্রেসিডেন্ট মরহুম আব্দুল খালেক সেরনিয়াবাতের ৫৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে।

    মরহুম আব্দুল খালেক সেরনিয়াবাত স্বাধীন দেশের প্রথম কৃষি, সেচ ও পানি সম্পদ মন্ত্রী, বাংলাদেশ কৃষক লীগের প্রতিষ্ঠাতা, ‘৭৫এর ১৫ আগষ্ট জাতির পিতার পরিবারের সাথে শহীদ হওয়া আব্দুর রব সেরনিয়াবাতের বাবা এবং মন্ত্রী মর্যাদায় পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষণ কমিটির আহ্বায়ক ও বরিশাল জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি’র দাদা।

    গৈলা মডেল ইউনিয়ন পরিষদের আয়োজনে বৃহস্পতিবার সকালে পরিষদের হল রুমে চেয়ারম্যান শফিকুল হোসেন টিটুর সভাপতিত্বে স্মরণ সভায় মরহুমের কর্মময় জীবনীর উপর বিস্তারিত আলোচনা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত। স্মরণ সভায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আব্দুস সাত্তার মোল্লা, গৈলা ইউপি সাবেক চেয়ারম্যান দুলাল দাশ গুপ্ত।

    দোয়া মিলাদ পরিচালনা করেন উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা ফজলুল হক ও সরকারী গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের পেশ ইমাম মাওলানা সৈয়দ ইমরান।

    অন্যদিকে এমপি আবুল হাসানাত আবদুল্লাহর উদ্যোগে মরহুম খালেক সেরনিয়াবাতের নিজ বাড়ি উপজেলার সেরাল গ্রামে তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী কোরআন খতম, বাদ আছর মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।

    একই দিন উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বাদ আছর উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে মরহুম আব্দুল খালেক সেরনিয়াবাতের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। দোয়া ও মিলাদে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, রফিকুল ইসলাম তালুকদার, জেলা পরিষদ সদস্য পেয়ারা ফারুক বক্তিয়ার, মুক্তিযোদ্ধা সিরাজুল হক সরদার, উপজেলা যুবলীগ সভাপতি সাইদুল সরদার, সহ-সভাপতি আব্দুল্লাহ লিটন, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক ছরোয়ার দাড়িয়া, সাবেক ছাত্রলীগ সভাপতি কামরুজ্জামান সেরনিয়াবাত আজাদ, সাবেক সাধারণ সম্পাদক সবুজ আকন, উপজেলা ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত, সাধারণ সম্পাদক জাকির পাইক, সাংগঠনিক সম্পাদক নান্না মল্লিক, সরকারী কর্মকর্তাগন, রাজনৈতিক নেতৃবৃন্দ ছাড়াও ইউপি সদস্য ও স্থানীয় মুসুল্লীরা উপস্থিত ছিলেন।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ