ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • ছিটকে পড়ল ৪০ স্যাটেলাইট!

    ছিটকে পড়ল ৪০ স্যাটেলাইট!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভূ-চুম্বকীয় ঝড়ের কবলে পড়ে কক্ষপথ থেকে ছিটকে পড়েছে ৪০টি উচ্চগতির ইন্টারনেট স্যাটেলাইট। মার্কিন ধনকুবের এলন মাস্কের অ্যারোস্পেস কোম্পানি স্পেসএক্স ওই স্যাটেলাইট উৎক্ষেপণ করেছিল। স্যাটেলাইটগুলো বায়ুমণ্ডলে পুড়ে ধ্বংস হয়ে গেছে। তাই পৃথিবীর জন্য খুব বেশি ঝুঁকি দেখছেন না বিজ্ঞানীরা। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।  

    প্রতিবেদনে বলা হয়, সূর্যের করোনা থেকে উচ্চশক্তির বিকিরণ পৃথিবীর বায়ুমণ্ডলে পড়লে ভূ-চুম্বকীয় ঝড়ের সৃষ্টি হয়। এতে করে বায়ুমণ্ডলের উচ্চস্তরে স্থিতি ব্যাহত হয়, যা কক্ষপথে থাকা বস্তুকে নিচে টেনে আনে।  

    গত ৩ ফেব্রুয়ারি ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে ৪৯টি উপগ্রহ উৎক্ষেপণ করে স্পেসএক্স’র উচ্চগতির ইন্টারনেট স্যাটেলাইট প্রতিষ্ঠান স্টারলিংক। সেগুলো কক্ষপথের প্রাথমিক স্তরে পৃথিবী থেকে প্রায় ২১০ কিলোমিটার ওপরে স্থাপন করে। আরও উঁচুতে স্থাপনের আগেই ৪ ফেব্রুয়ারি ভূ-চুম্বকীয় ঝড়ে স্যাটেলাইটগুলো ছিটকে পড়ে।  

    মঙ্গলবার এক বিবৃতিতে স্পেসএক্স জানায়, এ ঝড়ের কারণে আমাদের বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি পায়। একই সঙ্গে নিম্ন কক্ষপথে বায়ুমণ্ডলের ঘনত্ব বেড়ে যায়। স্যাটেলাইটগুলোতে থাকা জিপিএস থেকে পাওয়া তথ্যমতে, ঝড়ের গতি এবং বায়ুমণ্ডলীয় টানের তীব্রতায় কক্ষপথ ৫০ শতাংশের বেশি প্রসারিত হয়।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ