ঢাকা বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি  উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর ট্রাফিক কার্যালয় পরিদর্শনে বিএমপি কমিশনার এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা  জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: নবাগত ডিআইজি লালমোহনে পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর, দুর্গন্ধে এলাকাবাসী কুয়াকাটা সৈকতে বিস্তীর্ণ এলাকা থেকে সরে যাচ্ছে বালু, ঝুঁকিতে পুলিশ বক্স পিরোজপুরে ইয়াবাসহ গ্রাম পুলিশ গ্রেফতার
  • সন্তানের ফেলে যাওয়া মা সাবিত্রিকে দেখতে গেলেন জেলা প্রশাসক

    সন্তানের ফেলে যাওয়া মা সাবিত্রিকে দেখতে গেলেন জেলা প্রশাসক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল সিটি করপোরেশনের ২৫ নং ওয়ার্ড রূপাতলী গ্যাসটারবাইন এলাকার পাটনি বাড়ি রোডে এক লোক বৃদ্ধ মা (সাবিত্রি কর্মকার) কে রেখে উধাও হয়ে যান। পরে সাবিত্রি কর্মকার অসুস্থ হয়ে পড়েন। তখন তাকে উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন চিকিৎসার ব্যবস্থা করেন রবিউল ইসলাম। সেই থেকে আশ্রয়দাতা রবিউল ইসলাম এর কাছে আছেন সাবিত্রি কর্মকার।

    এমন ঘটনা ঢাকাপোস্টসহ বিভিন্ন সংবাদমাধ্যমে জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার এর দৃষ্টিগোচর হলে আজ বৃহস্পতিবার সকালে তাকে দেখতে ২৫ নং ওয়ার্ড রূপাতলী গ্যাসটারবাইন এলাকায় রবিউল ইসলামের বাড়িতে যান জেলা প্রশাসক বরিশাল। এসময় তিনি সাবিত্রি কর্মকার এর চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা সহায়তা প্রদান করেন এবং তার চিকিৎসাসহ সার্বিক বিষয়ে খোঁজ-খবর নেন তিনি।

    জেলা প্রশাসক বলেন, অসহায় সাবিত্রি কর্মকারকে মায়ের মতো সেবাযত্ন করায় জেলা প্রশাসন থেকে রবিউল ইসলামকে পুরস্কৃত করব। তাকে সম্মানিত করব। কারণ আমাদের সমাজে এমন অজস্র রবিউল ইসলামের প্রয়োজন আছে। যে সব সন্তান মাকে রাস্তায় ফেলে গেছে, তাদের বিপরীতে রবিউল ইসলাম হচ্ছেন মানবিকতার উদাহরণ। পাশাপাশি সাবিত্রি কর্মকার কে বয়স্ক ভাতার ব্যবস্থা করা হবে।

    এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার এনডিসি বরিশাল মোঃ নাজমূল হুদা, উপ-পরিচালক জেলা সমাজসেবা কার্যালয় বরিশাল আল-মামুন তালুকদার, প্রাবেশন অফিসার জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল সাজ্জাদ পারভেজসহ আরও অনেকে।

    উল্লেখ্য : ৯ মাস পূর্বে বরিশাল সিটি করপোরেশনের ২৫ নং ওয়ার্ড রূপাতলী গ্যাসটারবাইন এলাকার পাটনি বাড়ি রোডে এক লোক বৃদ্ধ মা (সাবিত্রি কর্মকার) কে রেখে উধাও হয়ে যান। পরে সাবিত্রি কর্মকার অসুস্থ হয়ে পড়েন। তখন তাকে উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন চিকিৎসার ব্যবস্থা করেন রবিউল ইসলাম। নয় মাস ধরে এখানে আশ্রয়ে আছে। 


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ