ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • ইউক্রেন সঙ্কটের মধ্যেই রাশিয়া-বেলারুশ যৌথ মহড়া

    ইউক্রেন সঙ্কটের মধ্যেই রাশিয়া-বেলারুশ যৌথ মহড়া
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইউক্রেন সীমান্তে রাশিয়ার এক লাখের বেশি সৈন্য মোতায়েন করা আছে। তা নিয়ে উত্তেজনার মধ্যেই মিত্র দেশ বেলারুশের সঙ্গে আজ বৃহস্পতিবার থেকে রাশিয়া ১০ দিনের যৌথ সামরিক মহড়া শুরু করছে।

    ন্যাটো জোট বলছে, তাদের যৌথ মহড়া স্নায়ুযুদ্ধের পর সাবেক সোভিয়েত বেলারুশে রাশিয়ার সবচেয়ে বড় উপস্থিতিকে চিহ্নিত করে। ইউক্রেন নিয়ে উত্তেজনার মধ্যে এ মহড়াকে বাড়তি পদক্ষেপ হিসেবে মনে করছে যুক্তরাষ্ট্র। তবে ইউক্রেনে হামলা চালানোর কোনো পরিকল্পনার কথা বারবার নাকচ করে দিয়ে আসছে রাশিয়া। তবে যুক্তরাষ্ট্রসহ কয়েকটি পশ্চিমা দেশ সতর্ক করেছে যে, ইউক্রেনে যে কোনো সময় রুশ হামলা হতে পারে। রাশিয়া এ ব্যাপারে ৭০ শতাংশ প্রস্তুতি সেরে রেখেছে বলেও মার্কিন কর্মকর্তারা দাবি করেছেন।

    পশ্চিমা দেশগুলোর প্রত্যাশা- কূটনৈতিক উপায়ে সঙ্কট সমাধান করা হবে। এর আগে ২০১৪ সালে ইউক্রেনের দক্ষিণ ক্রিমিয়া উপদ্বীপ অধিভুক্ত করে নেয় রাশিয়া। তার পর থেকে পূর্ব ইউক্রেনে সংঘাত চলছে। সেখানে রাশিয়া-সমর্থিত বিচ্ছিন্নতাবাদীরা বিশাল এলাকা নিয়ন্ত্রণ করে এবং অন্তত ১৪ হাজার মানুষ নিহত হয়েছে।

    জানা গেছে, যৌথ মহড়া উপলক্ষে এক মাস ধরে বেলারুশে সেনা, সামরিক সরঞ্জাম মোতয়েন করেছে মস্কো। তার মধ্যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ ক্ষেপণাস্ত্র রয়েছে। বেলারুশের সাথে এই মহড়ায় প্রায় ৩০ হাজার রুশ সেনা অংশ নিতে পারে।

    যুক্তরাষ্ট্র বলছে, আজ বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া যৌথ সামরিক মহড়া ইউক্রেন নিয়ে উত্তেজনা আরও বাড়িয়ে দেবে। এ নিয়ে উদ্বেগ জানিয়েছে হোয়াইট হাউস।

    ক্রেমলিনের একজন মুখপাত্র বলেছেন, রাশিয়া ও বেলারুশ 'অভূতপূর্ব হুমকির সম্মুখীন' হচ্ছে। সে কারণে যৌথ মহড়াকে গুরুত্বপূর্ণ বলে বর্ণনা করেছেন তিনি।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ