ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • পাকিস্তান ছেড়ে পালাতে চান শেহবাজ শরীফ ও মরিয়ম নওয়াজ

    পাকিস্তান ছেড়ে পালাতে চান শেহবাজ শরীফ ও মরিয়ম নওয়াজ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ হোসেনের দাবি, দেশ ছেড়ে পালাতে চাইছেন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএলএন) প্রেসিডেন্ট শেহবাজ শরীফ ও ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজ। কিন্তু তারা যে অর্থ লুট করেছেন তা ফেরত না দেয়া পর্যন্ত তাদেরকে পালাতে দেয়া হবে না।

    গতকাল বুধবার পেশোয়ার প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। ফাওয়াদ হোসেন বলেন, শেহবাজ ও তার ভাতিজি মরিয়ম নওয়াজ প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের নাটক সাজিয়েছে। এটা তাদের দেশ ছেড়ে পালানোর তৎপরতা ছাড়া আর কিছু নয়। এর মধ্য দিয়ে তারা পালিয়ে বিদেশে চলে যাওয়ার সুযোগ চাইছেন।

    পাকিস্তানের তথ্যমন্ত্রী বলেন, তারা রাজনৈতিক বামনে পরিণত হয়েছে। তারা বড় আর্থ-সামাজিক ইস্যুগুলো নিয়ে গবেষণা করে না। তারা আসলে ভুয়া খবরের উৎসে পরিণত হয়েছে। পিপিপি এবং পিএমএল-এন যখন ১০ বছর ক্ষমতায় ছিল, সেই সময়কালে তারা ২৩ ট্রিলিয়ন রুপি ঋণ নিয়েছে। দেশ প্রবেশ করেছিল এক অন্ধকার দশকে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ