ঢাকা বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • পিরোজপুরে চাঞ্চল্যকর ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি  উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর ট্রাফিক কার্যালয় পরিদর্শনে বিএমপি কমিশনার এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা  জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: নবাগত ডিআইজি লালমোহনে পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর, দুর্গন্ধে এলাকাবাসী কুয়াকাটা সৈকতে বিস্তীর্ণ এলাকা থেকে সরে যাচ্ছে বালু, ঝুঁকিতে পুলিশ বক্স
  • একদিকে বিসিসি’র উচ্ছেদ অভিযান, অন্যদিকে মানববন্ধন

    একদিকে বিসিসি’র উচ্ছেদ অভিযান, অন্যদিকে মানববন্ধন
    অবৈধ স্থাপনা ‍উচ্ছেদ করে বিসিসি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল নগরীর ১২নং ওয়ার্ডের সাগরদী ত্রিশ গোডাউন এলাকার বিআইপি সড়কে বসতবাড়ীসহ প্রায় ২০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করছে সিটি কর্পেরেশন। বুধবার বেলা ১১টার দিকে সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী আবুল বাশারের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

    সড়ক প্রশস্ত ও সংস্কারের জন্য এসব অবৈধ স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। সিটি কর্পোরেশনের প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাস জানান, নগরীর পর্যটন এলাকা ত্রিশ গোডাউন এলাকায় প্রবেশের সড়কটি অনেকটা সরু ও খানাখন্দে ভরা। পর্যটকদের সুবিধার্থে সড়কটি প্রশস্ত ও সংস্কারের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

    যে কারণে সড়কের পাশে সিটি কর্পোরেশনের নিজস্ব জমিতে থাকা অবৈধ দখলদারদের উচ্ছেদ করে দখলমুক্ত করা হয়েছে। এসব অবৈধস্থাপনা সড়িয়ে নিতে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে দখলদারদের নোটিশ দেওয়া হয়েছিলো। কিন্তু কোনভাবেই তারা দখল ছাড়েনি।

    তবে স্থানীয় বাসিন্দা আব্দুর রশিদ জানান, দীর্ঘদিন থেকে তারা ওই জমি ভোগ দখল করে আসছেন। গত ২৩ বছর পূর্বে সিটি কর্পোরেশন থেকে প্ল্যান পাশ করেই ওই সম্পত্তিতে তিনি তিনতলা ভবন নির্মাণ করেছেন।

    সাবেক প্রয়াত মেয়র শওকত হোসেন হিরন তাদের উচ্ছেদ করতে চাইলে ২০০৬ সালে তিনি মামলা দায়ের করে আদেশ পেয়েছেন। অপরদিকে উচ্ছেদ অভিযান শুরুর পর উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন করেছেন ক্ষতিগ্রস্থ এলাকাবাসী। বিআইপি গেটের সামনে তারা ঘন্টাব্যাপী মানববন্ধন করেন।


    কেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ