জাটকা আহরণ থেকে বিরত থাকা জেলেদের মাঝে গরু বিতরণ

বরিশালের হিজলা উপজেলায় জাটকা ইলিশ আহরণ থেকে বিরত থাকা জেলেদের মাঝে গরু বিতরণ করেছে উপজেলা মৎস্য বিভাগ। ৯ ফেব্রুয়ারি দুপুর একটার দিকে উপজেলা পরিষদ মাঠে দশজন জেলেদের মাঝে দশটি গরু বিতরণ করা হয়।
গরু বিতরণ শেষে দেশীয় মাছ ও শামুক সংরক্ষণ উন্নয়ন প্রকল্পের আওতায় উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার বকুল চন্দ্র কবিরাজ।
বক্তব্য রাখেন মৎস্য বরিশাল বিভাগীয় উপ-পরিচালক মোহাম্মদ আনিসুর রহমান তালুকদার, উপজেলা পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন ঢালী, মা ইলিশ প্রকল্প পরিচালক জিয়া হায়দার চৌধুরী, শামুক ঝিনুক প্রকল্প পরিচালক আশিকুর রহমান, বরিশাল জেলা মৎস্য অফিসার আসাদুজ্জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আলতাফ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, হিজলা থানা অফিসার ইনচার্জ ইউনুস মিয়া, হিজলা প্রেসক্লাবের সভাপতি মোঃ দেলোয়ার হোসেনসহ জেলে ও মৎস্য সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভা পরিচালনা করেন উপজেলা মৎস্য অফিসার মোঃ পারভেজ। সভায় বক্তারা দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ এবং ছোট মাসের আশ্রয় কেন্দ্র হারিয়ে যাচ্ছে উল্লেখ করে বলেন আমিষের শতভাগ চাহিদা পূরণ করতে হলে ছোট মাসের গুরুত্ব দেয়া দরকার।
কেআর