ঢাকা বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • পিরোজপুরে চাঞ্চল্যকর ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি  উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর ট্রাফিক কার্যালয় পরিদর্শনে বিএমপি কমিশনার এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা  জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: নবাগত ডিআইজি লালমোহনে পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর, দুর্গন্ধে এলাকাবাসী কুয়াকাটা সৈকতে বিস্তীর্ণ এলাকা থেকে সরে যাচ্ছে বালু, ঝুঁকিতে পুলিশ বক্স
  • তৃতীয় বারের মতো শ্রেষ্ঠ ওসি গোলাম ছরোয়ার

    তৃতীয় বারের মতো শ্রেষ্ঠ ওসি গোলাম ছরোয়ার
    ওসি গোলাম সরোয়ারের হাতে ক্রেস্ট তুলে দিচ্ছেন ‍এসপি মারুফ হোসেন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পেশাদারিত্ব ও কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ তৃতীয় বারের মতো বরিশাল জেলার শ্রেষ্ঠ পরিদর্শক নির্বাচিত হয়েছেন আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম ছরোয়ার।

    মঙ্গলবার বিকেলে বরিশাল জেলা পুলিশ সুপার এর কার্যালয়ে অনুষ্ঠিত অক্টোবর মাসের মাসের সভায় (অপরাধ পর্যালোচনা ও অপারেশনাল) অভিন্ন মানদণ্ডের ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে ও জেলার শ্রেষ্ঠ মামলা নিস্পত্তিকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো. গোলাম ছরোয়ার নির্বাচিত হওয়ায় জেলা পুলিশ সুপার মারুফ হোসেন পিপিএম তাকে ক্রেস্ট ও সম্মাননা প্রদান করেন।

    অত্যন্ত বিচক্ষণ, চৌকস ও বিনয়ী এই কর্মকর্তা কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ এ নিয়ে তৃতীয়বারের মতো জেলার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক হিসেবে সম্মননা অর্জন করেন। তিনি করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশনা পালন, মামলা নিষ্পত্তি, অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সাহসিকতার সাথে অর্পিত দ্বায়িত্ব পালনে যথাযথ ভূমিকা রাখছেন।

    এসময় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (বাকেরগঞ্জ সার্কেল)সুদীপ্ত সরকার, সহকারী পুলিশ সুপার (মুলাদী সার্কেল) মতিউর রহমান, সহকারী পুলিশ সুপার (উজিরপুর সার্কেল) আবু জাফর মোহাম্মদ রহমতুল্লাহসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

    ওসি মো. গোলাম ছরোয়ার ঊর্ধ্বতন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে বলেন, এ পুরস্কার ভবিষ্যতে সরকারি দায়িত্ব পালনে নিজেকে এবং অন্যান্য পুলিশ সদস্যদেরকে অনুপ্রানীত করবে। আমি সকলের সহযোগিতা কামনা করছি ভবিষ্যতে যেন আরো ভালো কাজ করে পুলিশ ডিপার্টমেন্টের মান উজ্জ্বল করতে পারি।


    কেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ