ঢাকা মঙ্গলবার, ০৫ মে ২০২৬

Motobad news
শিরোনাম

বরিশালে মাসব্যাপি পুনাক হস্ত ও কুটিরশিল্প মেলার ‍উদ্বোধন

বরিশালে মাসব্যাপি পুনাক হস্ত ও কুটিরশিল্প মেলার ‍উদ্বোধন
বেলুন-ফ্যাস্টুন ‍উড়িয়ে পুনাক হস্ত ও কুটির শিল্প মেলার উদ্বোধন করেন সভানেত্রী ‍আফরোজা পারভীন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালে মাসব্যাপী পুনাক হস্ত ও কুটির শিল্প মেলার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে নগরীর বিআইডব্লিউটিএ মেরিন ওয়ার্কসপ মাঠে মেলার শুভ উদ্বোধন করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ নারী কল্যাণ সমিতির সভাপতি এবং বিএমপি কমিশনারের সহধর্মিণী আফরোজ পারভীন।

আয়োজিত মেলায় ১২০টি ষ্টলের ব্যবস্থা রয়েছে। এখানে নারীদের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থাসহ সিসি ক্যামেরায় ঘিরে রাখা হয়েছে পুরো মেলা প্রাঙ্গন। বিশেষ করে নারী দর্শনার্থীদের জন্য নেয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, ‘পুনাক পুলিশ পরিবারের নারী সদস্যদের একটি কল্যাণমুখী সংগঠন। ১৯৮৬ সালে পুনাক প্রতিষ্ঠিত হয়ে বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। দীর্ঘ পথ পরিক্রমা ও সময়ের বিবর্তনে পুনাক বিএমপি আজ বরিশাল মেট্রোপলিটন পুলিশ পরিবারের নারী সদস্যদের গৌরব, আস্থা ও অনুপ্রেরনার প্রতীক।

সংগঠনটি নারীর ক্ষমতায়ন ও নারীর কল্যাণসহ সমাজের বিভিন্নমুখী কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পুনাক বিএমপি নারী জাগরণে কল্যাণমুখী নতুন নতুন পদক্ষেপ গ্রহণের মাধ্যমে সমাজের অসহায় ও দুস্থ্য নারীদের একান্ত নির্ভরতা ও আশ্রয়স্থল হিসেবে গড়ে উঠতে সক্ষম হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- পুনাকের দপ্তর সম্পাদিকা ফারহানা তানজীম, উৎপাদন সম্পাদিকা রোমানা আশরাফ, সাংস্কৃতিক সম্পাদিকা শারমিন আখতার, অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিএসবি) রুনা লায়লা, সহকারী পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন্স) নাসরিন জাহান প্রমুখ।


কেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ