গৌরনদীতে শীতবস্ত্র বিতরণ
.jpg)
ইউনাইটেড এ্যাকশন ফর হিউম্যান রাইটস্ (ইউ.এ.এইচ.আর) নামের একটি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের উদ্যোগে বরিশালের গৌরনদী উপজেলার গরীব ও অসহায় শীতার্তদের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে বেলা ১১টায় এলাকার বিশিষ্ট শিক্ষাবিদ সরকারি গৌরনদী বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক উপাধ্যক্ষ ও গৌরনদী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব প্রফেসর মোহাম্মদ মহিউদ্দিনের সভাপতিত্বে গৌরনদী প্রেসক্লাব কার্যালয়ে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস। এছাড়াও বরিশাল থেকে প্রকাশিত দৈনিক দখিনের খবর পত্রিকার প্রধান সম্পাদক ডা. সমীর চাকলাদার, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি মোঃ আহছান উল্লাহ্, গৌরনদী দলিল লেখক সমিতির সাবেক সভাপতি মোঃ কাওসার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
এমইউআর