ঢাকা শনিবার, ০২ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে মে দিবসের সমাবেশে শ্রমিকের মজুরি ও নিরাপত্তা নিয়ে ক্ষোভ সব থানাকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সংবিধান সংস্কার পরিষদ গঠনে বিএনপি কখনোই একমত হয়নি: মির্জা ফখরুল মঠবাড়িয়ায় তালাবদ্ধ ঘর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার ঝালকাঠিতে পুলিশ সদস্য অন্তঃসত্ত্বা স্ত্রীর লাশ উদ্ধার কলাপাড়ায় ফ্যানের সাথে ফাঁস দিয়ে নারী কনস্টেবলের আত্মহত্যা ৩ মে বাজারে আসছে আগামীর সময়, বরিশাল ব্যুরো প্রধান তন্ময় তপু দেশের জিডিপি দক্ষিণ এশিয়ার সর্বনিম্ন, দুই বছর কঠিন যাবে: অর্থমন্ত্রী  একজন দুর্নীতিবাজ ও অপদার্থ এখনো রাষ্ট্রপতি: বিরোধীদলীয় চিফ হুইপ ববিতে শিক্ষকদের আন্দোলনের অবসান, শিগগিরই ক্লাস-পরীক্ষা কার্যক্রম শুরু 
  • হেলমেট পরেননি কেন, প্রশ্ন করায় সাংবাদিককে পুলিশের হেনস্তা

    হেলমেট পরেননি কেন, প্রশ্ন করায় সাংবাদিককে পুলিশের হেনস্তা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    এক সাংবাদিককে হেনস্তা করার অভিযোগে ভারতের আসামে পুলিশের দুই কনস্টেবলের বিরুদ্ধে এফআইআর (ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট) দায়ের করা হয়েছে। হেলমেট ছাড়া কেন মোটরসাইকেল চালাচ্ছেন, জয়ন্ত দেবনাথ নামের এক সাংবাদিক তাদের এমন প্রশ্ন করলে তাকে পুলিশের হেনস্তার মুখে পড়তে হয়। পরে ওই সাংবাদিক তাদের বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করেন।

    ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সোমবার (৭ ফেব্রুয়ারি) রাজ্যের বাসুগাঁও নামক এলাকায় এ ঘটনা ঘটেছে। 

    ওই সাংবাদিকের বরাতে খবরে বলা হয়েছে, পুলিশের দুই জন কর্মকর্তা হেলমেট না পরে মোটরসাইকেল চালাচ্ছিলেন, আমার অপরাধ আমি তাদের প্রশ্ন করেছিলাম আপনারা হেলমেট ছাড়া মোটরসাইকেল চালাচ্ছেন কেন, আপনাদের এমন কর্মকাণ্ড সাধারণ নাগরিকদের কী শিক্ষা দেবে? তাতে তারা দিনের আলোতেই আমাকে হেনস্তা করেছে। শুধু তাই নয়, নিজেকে সাংবাদিক পরিচয় দেওয়ার পর তারা আমার উপর আরও ক্ষিপ্ত হয়ে যায়।

    আসামে পুলিশকে ক্ষমতা দেওয়া হয়েছে, কিন্তু তারা এর অপব্যবহার করছে। আমি রাজ্য সরকারকে বলতে চাই, আপনি আইন তৈরি করেছেন, কিন্তু আপনার লোকজনই তা মানছে না। এ ঘটনায় আমি কর্তৃপক্ষকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি। যদি এই ঘটনা রাতে ঘটতো তাহলে হয়তো তারা (পুলিশ) আমাকে গুলি করে মেরেই ফেলত। তাদের আচরণে আমি স্তম্ভিত, যোগ করেন সাংবাদিক জয়ন্ত।

    এফআইআর দায়েরের পর ঘটনার বিষয় তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন চিরাং ডেপুটি সুপারিনটেনডেন্ট লাবা কার দিকা। তিনি বলেছেন, সাংবাদিকের দায়ের করা এফআইআরের ভিত্তিতে অভিযুক্ত দুই কনস্টেবলের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে।

    সূত্র : এনডিটিভি


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ