ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • প্রযুক্তিনির্ভর লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে সমগতের বিশ্ববিদ্যালয়ভিত্তিক সচেতনতামূলক ক্যাম্প  জিয়াউর রহমান হত্যায় পলাতক আসামি মেজর মোজাফফর আটক বানারীপাড়ায় জুলাই শহীদ দিবসে আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি  বরিশালে ১১দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে: হেলাল বরিশালে পুলিশের চলমান বিশেষ অভিযানে গ্রেফতার ২১  বরিশালে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের প্রতি শ্রদ্ধা বাবুগঞ্জের ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ছাত্রদল নেতা মাহফুজুল আলম মিঠু  পাথরঘাটায় বলেশ্বর নদীতে ৯ যাত্রী নিয়ে বন বিভাগের ট্রলারডুবি, নিখোঁজ ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ পিরোজপুরে হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন
  • কর্মহীনদের খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন নলছিটির ইউএনও

    কর্মহীনদের খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন নলছিটির ইউএনও
    ছবি : বাড়িতে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন ইউএনও
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনাকালে সংকটাপন্ন মানুষের বাড়িতে গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন নলছিটির উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার। সরকারের নির্দেশনা বাস্তবায়নে খাদ্য নেই এমন পরিবারের কাছে নিজে গিয়ে দিচ্ছেন খাদ্য সহায়তা। 


    বুধবার বিকেলে উপজেলার কুলকাঠি ইউনিয়নের সরই গ্রামে, পৌরসভায় অসহায়, হতদরিদ্র, কর্মহীন পরিবারের বাড়িতে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন তিনি। এসময় তাঁর সঙ্গে ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বিজন কুমার খরাতি।    

     
    উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার জানান, কোন মাধ্যমে যদি খবর পাই কারো ঘরে খাদ্যের সমস্যা আছে, তাহলে তাদের বাড়িতে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছি। করোনায় অনেক পরিবারে উপার্জন করার মানুষটি কর্মহীন হয়ে পড়ায় তাদের খাদ্যের সমস্যা হচ্ছে। কোন পরিবারে খাদ্য নেই এমন খবর পেলেই সেখানে খাবার নিয়ে যাচ্ছি।   


    খাদ্য সহায়তা পাওয়া অসহায় পরিবারের সদস্যরা জানান, আমাদের পরিবারে আয় করার মত কেউ নেই। ইউএনও স্যার আমাদের সমস্যার কথা শুনে নিজেই খাদ্য সামগ্রী নিয়ে বাড়িতে এসেছেন। খাবার পেয়ে তাঁরা প্রধানমন্ত্রী ও উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ