ঢাকা শনিবার, ০২ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ আবারও রাজপথে নামবে: হেলাল বরিশালে মে দিবসের সমাবেশে শ্রমিকের মজুরি ও নিরাপত্তা নিয়ে ক্ষোভ সব থানাকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সংবিধান সংস্কার পরিষদ গঠনে বিএনপি কখনোই একমত হয়নি: মির্জা ফখরুল মঠবাড়িয়ায় তালাবদ্ধ ঘর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার ঝালকাঠিতে পুলিশ সদস্য অন্তঃসত্ত্বা স্ত্রীর লাশ উদ্ধার কলাপাড়ায় ফ্যানের সাথে ফাঁস দিয়ে নারী কনস্টেবলের আত্মহত্যা ৩ মে বাজারে আসছে আগামীর সময়, বরিশাল ব্যুরো প্রধান তন্ময় তপু দেশের জিডিপি দক্ষিণ এশিয়ার সর্বনিম্ন, দুই বছর কঠিন যাবে: অর্থমন্ত্রী  একজন দুর্নীতিবাজ ও অপদার্থ এখনো রাষ্ট্রপতি: বিরোধীদলীয় চিফ হুইপ
  • একে-৪৭ দিয়ে মারধর, ইতালিতে দুই বাংলাদেশির ২০ বছর কারাদণ্ড

    একে-৪৭ দিয়ে মারধর, ইতালিতে দুই বাংলাদেশির ২০ বছর কারাদণ্ড
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইতালির সিসিলি দ্বীপে দুই বাংলাদেশিকে ২০ বছর করে কারাদণ্ড দিয়েছেন সেখানকার একটি আদালত। আরব নিউজ সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

    ভূমধ্যসাগরীয় দেশ লিবিয়ার একটি ক্যাম্পে অভিবাসীদের আটক ও নির্যাতনের অভিযোগে তাদের কারাদণ্ড দেওয়া হয় বলে আরব নিউজ জানিয়েছে।

    সিসিলির পালেরমো শহরের আইনজীবী গেরি ফেররা জানান, আসামি ফজুরল সোহেল ও মো. হারুনের বিরুদ্ধে কয়েকজন ভুক্তভোগী তাদের মাসের পর মাস ধরে আটকে রেখে মারধর করার অভিযোগ আনেন।

    ২০২০ সালের ২৮ মে ওই দুই বাংলাদেশি এক অভিবাসী বোঝাই নৌকায় ইতালির সিসিলি পৌঁছান।

    লিবিয়ার ক্যাম্পে থাকা বেশ কয়েকজন অভিবাসী তাদের শনাক্ত করার পর ওই বছরেরই ৬ জুলাই তাদের গ্রেফতার করা হয়।

    কয়েকজন ভুক্তভোগী আইনজীবীদের নিজেদের ফোনে ধারণ করে রাখা নির্যাতনের ভিডিও সরবরাহ করেন বলে আরব নিউজ জানিয়েছে।

    তদন্তকারীরা অভিযুক্তদের ফেসবুকে একে-৪৭ রাইফেলসহ তাদের ছবিও খুঁজে পান।  অভিবাসীদের দাবি, আসামিরা একে-৪৭ দিয়ে তাদের আঘাত করতেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ