ঢাকা বুধবার, ০৬ মে ২০২৬

Motobad news

আগৈলঝাড়ায় শিক্ষার্থীদের টিকা প্রদানে প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার গুরুত্বপূর্ন অবদান

 আগৈলঝাড়ায় শিক্ষার্থীদের টিকা প্রদানে প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার গুরুত্বপূর্ন অবদান
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালের আগৈলঝাড়ায় শিক্ষার্থীদের কোভিড-১৯ প্রতিরোধে বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা (বিপিইউএস) গুরুত্বপূর্ন অবদান রেখেছে।

উপজেলার ৪৩টি মাধ্যমিক স্কুল, ৭টি মাদ্রাসা ও ৫টি কলেজের ১২ থেকে ১৮ বছর বয়সের ১৪ হাজার ৬৯৪ জন শিক্ষার্থীদের বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার শীতাতপ নিয়ন্ত্রিত অফিস কক্ষে প্রথম ডোজের ফাইজার টিকা প্রদান করা হয়েছে। বর্তমানে গতকাল সোমবার পর্যন্ত ২ হাজার ৮৫৫ জন শিক্ষার্থীদের দ্বিতীয় ডোজ সম্পন্ন শেষে অন্য শিক্ষার্থীদেরও চলমান রয়েছে।  

বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক প্রতিবন্ধী বদিউল আলম বাবুল জানান, বিনামূল্যে সরকারের দেয়া টিকা তার নিজের ব্যবহারিত অফিস কক্ষসহ তার সংস্থার অন্যান্য কক্ষ সমূহ বিনামূল্যে ব্যবহার করা ও তার উন্নয়ন কর্মীদের স্বেচ্ছাশ্রম দানে গুরুত্বপূর্ন অবদান রাখছে।

শিক্ষার্থীদের ১ম ডোজ দিতে গিয়ে ভবনের প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য র‌্যাম ও সিড়ির রেলিং, জানালার গ্লাস, জরুরী সিড়ি ভাঙ্গাসহ ভবনের দেয়ালের রংসহ অনেক ক্ষতি সাধন হয়েছে। তারপরও উপজেলা প্রশাসনের নির্দেশে সরকারের এই বিনামূল্যে টিকা শিক্ষার্থীদের দেয়ার ক্ষেত্রে তার প্রতিষ্ঠান সবসময় পাশে রয়েছে বলে জানান তিনি।

সংস্থার নির্বাহী পরিচালক প্রতিবন্ধী বদিউল আলম বাবুল জানান, তিনি একজন সুশিক্ষিত, শিক্ষা অনুরাগী ও সুদক্ষ দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি। তিনি বিগত ৩০ বছর যাবৎ প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নে গুরুত্বপূর্ন ভূমিকা রাখাসহ প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নে অবদান রাখার নিমিত্তে সরকার কর্তৃক জাতীয় পুরস্কারে ভূষিত হয়েছেন।  

সংস্থার প্রশাসনিক কর্মকর্তা মিঠু মধু জানান, বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক বদিউল আলম বাবুলের ত্যাগ ও তিতিক্ষার জন্যই শিশুদের করোনা ভাইরাস প্রতিরোধে তার অফিসের শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশে টিকা দান কর্মসূচী  সম্ভবপর হয়েছে। এই টিকা দানের জন্য এই সংস্থার প্রতিবন্ধীদের সকল ধরনের প্রশিক্ষণ বন্ধ রয়েছে।

সরকারী গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মাহামুদুল আলম মিঠু জানান, শিক্ষার্থীদের ফাইজারের টিকা প্রদানের ক্ষেত্রে উপজেলার কোন প্রতিষ্ঠানকেই পাওয়া যায়নি। তখন প্রতিবন্ধী বদিউল আলম বাবুল নিজের বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার পুরো অফিসটি টিকা দানের জন্য ব্যবহার করতে দিয়েছেন। এতে করে ওই সংস্থার ভবনের ছোট বড় অনেক ক্ষতি হয়েছে।

উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক/শিক্ষিকা, অভিভাবক, শিক্ষা কর্মকর্তা, চিকিৎসক, নার্স, সংস্থার কার্য নির্বাহী পরিষদের সদস্যবৃন্দসহ উপজেলা প্রশাসন ও সরকারের শিক্ষার্থীদের বিনামূল্যে টিকা দান কর্মসূচীতে স্বেচ্ছাশ্রম ও বিনামূলে ভবন ব্যবহারে সহায়তা করার জন্য বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বদিউল আলম ও তাহার উন্নয়ন কর্মীদের প্রতি সন্তোষ প্রকাশ করেন।

এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাশেম জানান, একজন প্রতিবন্ধী ব্যক্তি বদিউল আলম নিজের দ্বিতীল ভবনটি শিক্ষার্থীদের টিকা দান কর্মসূচীর জন্য ব্যবহার করার সুযোগ করে দেয়ায় তাকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিনন্দন জানাই। তার এই মহৎ কাজের জন্য সকলে তার কৃতজ্ঞ রয়েছেন।

 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন