ঢাকা শনিবার, ০২ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • নবদিগন্তের সূচনা, নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ আবারও রাজপথে নামবে: হেলাল বরিশালে মে দিবসের সমাবেশে শ্রমিকের মজুরি ও নিরাপত্তা নিয়ে ক্ষোভ সব থানাকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সংবিধান সংস্কার পরিষদ গঠনে বিএনপি কখনোই একমত হয়নি: মির্জা ফখরুল মঠবাড়িয়ায় তালাবদ্ধ ঘর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার ঝালকাঠিতে পুলিশ সদস্য অন্তঃসত্ত্বা স্ত্রীর লাশ উদ্ধার কলাপাড়ায় ফ্যানের সাথে ফাঁস দিয়ে নারী কনস্টেবলের আত্মহত্যা ৩ মে বাজারে আসছে আগামীর সময়, বরিশাল ব্যুরো প্রধান তন্ময় তপু দেশের জিডিপি দক্ষিণ এশিয়ার সর্বনিম্ন, দুই বছর কঠিন যাবে: অর্থমন্ত্রী 
  • প্রথম নারী উপাচার্য পেল নেহরু বিশ্ববিদ্যালয়

    প্রথম নারী উপাচার্য পেল নেহরু বিশ্ববিদ্যালয়
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারতের জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক শান্তিশ্রী ধুলিপুড়ি পণ্ডিত। আগামী পাঁচ বছর বিশ্ববিদ্যালয়টির উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।  

    সোমবার ভারতের কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয় তাকে বিশ্ববিদ্যালয়টির শীর্ষ পদে নিয়োগ দিয়েছে।

    কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ‘ভিজিটর’ হিসেবে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ উপাচার্য পদে শান্তিশ্রী পণ্ডিতকে নিয়োগ করছেন। আগামী পাঁচ বছর বিশ্ববিদ্যালয়টির উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।  
    ৫৯ বছর বয়সী অধ্যাপক শান্তিশ্রী পণ্ডিত জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। তিনি এই বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে এমফিল ও পিএইচডি করেছেন।  

    এখন মহারাষ্ট্রের সাবিত্রী ফুলে বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে পলিটিক্স ও পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের অধ্যাপক।  

    ১৯৮৮ সালে গোয়া ইউনিভার্সিটিতে শিক্ষকতা জীবন শুরু করেন শান্তিশ্রী। পরে ১৯৯৩ সালে তিনি পুনে ইউনিভার্সিটিতে চলে যান। দীর্ঘ সময়ের কর্মজীবনে নানা গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন তিনি।  

    ভারতের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্যও তিনি। এ ছাড়া ভারতের সামাজিক বিজ্ঞান গবেষণা পরিষদেরও সদস্য শান্তিশ্রী। কর্মজীবনে তিনি ২৯ জন পিএইচডি গবেষকের সুপারভাইজার হিসেবে নির্দেশনা দিয়েছেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ