ঢাকা বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • পিরোজপুরে চাঞ্চল্যকর ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি  উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর ট্রাফিক কার্যালয় পরিদর্শনে বিএমপি কমিশনার এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা  জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: নবাগত ডিআইজি লালমোহনে পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর, দুর্গন্ধে এলাকাবাসী কুয়াকাটা সৈকতে বিস্তীর্ণ এলাকা থেকে সরে যাচ্ছে বালু, ঝুঁকিতে পুলিশ বক্স
  • বরিশালে শ্রমিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধ

    বরিশালে শ্রমিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন কর্তৃক সাধারন শ্রমিকদের উপর কথায় কথায় মারধর ও নির্যাতনের ঘটনায় মানববন্ধন কর্মসূচি পালন করে বরিশাল জেলা হোটেল রেস্তোরা সাধারন শ্রমিকবৃন্দ। আজ সোমবার সকাল ১১টায় নগরীর সদর রোডে প্রতিবাদ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।

    এ সময় হোটেল রেস্তোরার সাধারন শ্রমিকরা মানববন্ধন কর্মসূচির জন্য রাস্তায় অবস্থান নিলে বরিশাল জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক বাবুল খান বাধা দেওয়ার পাশাপাশি তারা কার অনুমতিতে মানববন্ধন কর্মসূচি পালন করছেন তা জানার জন্য চাপ সৃষ্টি করে। বাবুল খান বলেন, তারা ইউনিয়নের অনুমতি না নিয়ে মাববন্ধন করতে পারে না।

    হোটেল মালিক রুহুল আমিন হোটেল শ্রমিক ইউনিয়নের প্রচার সম্পাদক পদে কিভাবে দায়ীত্ব পালন করে তার জবাবে তিনি সঠিক কোন জবাব না দিয়ে বলেন আমরা সাংগঠনিকভাবে মঞ্জুকে মারার জন্য সকল চিকিৎসার ব্যবস্থা করব বলে চলে যায়।

    এখানে হোটেল-রেস্তোরার সাধারন শ্রমিকদের মধ্যে উপস্থিত ছিলেন,তারেকুল ইসলাম তারেক,মোঃ নাসিম,মোঃ জুয়েল,মোঃ আবুল বাসার,মিজান হাওলাদার,মনির, সিপন,সিদ্দিক, জসিম প্যাদা পুমখ।

    এসময় নগরীর বিভিন্ন হোটেল-রেস্তোরার সাধারন শ্রমিক সদস্যরা তাদের সহপাঠি মঞ্জুকে মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করা সহ প্রায় সময় ইউনিয়নের নেতারা যখন-তখন শ্রমিকদের মারধর ও নির্যাতন করে আসার পরও সাধারন শ্রমিক সদস্য নিরবে সয্য করে যচ্ছে বলে তারা অভিযোগ করেন।

    পরে মঞ্জুকে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ও হোটেল শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দরা শ্রমিক নেতা রুহুল আমিনকে মামলা থেকে রক্ষ করার জন্য মহানগর শ্রমিক লীগের সহায়তায় হাসপাতাল থেকে নাম কাটিয়ে মঞ্জুকে সরিয়ে নিয়ে যাবার অভিযোগ করেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ