ঢাকা বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • পিরোজপুরে চাঞ্চল্যকর ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি  উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর ট্রাফিক কার্যালয় পরিদর্শনে বিএমপি কমিশনার এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা  জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: নবাগত ডিআইজি লালমোহনে পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর, দুর্গন্ধে এলাকাবাসী কুয়াকাটা সৈকতে বিস্তীর্ণ এলাকা থেকে সরে যাচ্ছে বালু, ঝুঁকিতে পুলিশ বক্স
  • বিএমপির দক্ষিণ বিভাগের শ্রেষ্ঠ এসআই মেহেদী হাসান

    বিএমপির দক্ষিণ বিভাগের শ্রেষ্ঠ এসআই মেহেদী হাসান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল মেট্রোপলিটন পুলিশ দক্ষিণ বিভাগে আবারও শ্রেষ্ঠ এস আই মনোনীত হয়েছেন মেহেদী হাসান। ৬ ফেব্রুয়ারী বরিশাল মেট্টোপলিটন পুলিশ এর দক্ষিন বিভাগ কর্তৃক আয়োজিত গত মাসের (জানুয়ারী/২২) অপরাধ পর্যালোচনা সভায় কোতয়ালী মডেল থানার এস আই মো. মেহেদী হাসান-২ কে শ্রেষ্ঠ এস আই নির্বাচিত করা হয়।

    এসময় স্বীকৃতিস্বরুপ তার হাতে ক্রেস্ট তুলে দেন দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার আলী আশরাফ ভূয়া, বিপিএম বার।

    অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দক্ষিণ বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মো. ফজলুল করিম, সহকারী পুলিশ কমিশনার রাখী সুলতানা,  কোতয়ালী থানার ওসি আজিমুল করিম, ওসি (তদন্ত) মো. লোকমান হোসেনসহ অন্যান্য অফিসারবৃন্দ। 

    উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) আশরাফ আলী ভূয়া জানান, অফিসারদের কর্মদক্ষতা মূল্যায়ন ও অন্যান্য অফিসারদের উৎসাহিত করার লক্ষ্যে প্রতিমাসে আমরা এই আয়োজন করে থাকি। আমরা এস আই মেহেদী হাসান এর উত্তরোত্তর সফলতা কামনা করি।

    উল্লেখ্য, এস আই মেহেদী হাসান তার দক্ষতার মাধ্যমে অপরাধ নির্মূলে কাজ করে যাচ্ছেন, যার স্বীকৃতিস্বরূপ তিনি বিভিন্ন সময় সেরা অফিসার হিসেবে পুরষ্কৃত হয়েছেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ