ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল বরিশালে ব্যানার-পোস্টারবিহীন রাজনৈতিক সংস্কৃতির নতুন বার্তা কলাপাড়ায় যোগাযোগ উন্নয়নে অপ্রশস্ত কালভার্ট ; বন্ধ শতাধিক খালের পানির স্বাভাবিক প্রবাহ মঠবাড়িয়ায় ইংরেজি পরীক্ষার প্রশ্নপত্রে ৮০ টি ভুল, তদন্ত কমিটি গঠন ববিতে শিবিরকর্মীর ওপর মব সৃষ্টি, ছাত্রদল সভাপতিসহ ২৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ বরিশালে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত
  • কলাপাড়ায় ফুটবল খেলতে গিয়ে যুবকের মৃত্যু 

    কলাপাড়ায় ফুটবল খেলতে গিয়ে যুবকের মৃত্যু 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের মহল্লাপাড়া গ্রামের মাঠে গত মঙ্গলবার (৪ মে) বিকেল ফুটবল খেলতে গিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। এলাকাবাসী ও থানা সুত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের মহল্লাপাড়া গ্রামের মাঠে প্রতিদিনের মত মঙ্গলবার বিকেলে  মহল্লাপাড়া গ্রামের মোঃ ফোরকান পাহলানের পুত্র ইলিয়াস হোসেন পাহলান (২২) ফুটবল খেলতে যায়। 

    খেলার ছলে মাঠের মাঝখান থেকে বল নিয়ে দৌড়ে গিয়ে প্রতিপক্ষের গোল পোষ্টে স্যুট করে। এমন সময় ইলিয়াস হোসেন ঘুরে ফেরার পথে সে মাটিতে লুটিয়ে পরে। তখন অন্যান্য খেলোয়াড়েরা তাকে ধরাধরি করে  কলাপাড়া হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষানিরীক্ষা করে মৃত্যু  ঘোষনা করেন। 

    পরে ইলিয়াস হোসেন এর বাবার অভিযোগে থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু হয়। লাশ কলাপাড়া থানায় নিয়ে যায়। পরদিন ৫ মে বুধবার তার লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে কলাপাড়া থানার অফিসার ইনচার্জ  (তদন্ত)  মোঃ আসাদুর রহমান এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, লাশ মর্গে পাঠানো হয়েছে। রির্পোট প্রাপ্তির পর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ