ঢাকা বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • পিরোজপুরে চাঞ্চল্যকর ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি  উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর ট্রাফিক কার্যালয় পরিদর্শনে বিএমপি কমিশনার এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা  জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: নবাগত ডিআইজি লালমোহনে পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর, দুর্গন্ধে এলাকাবাসী কুয়াকাটা সৈকতে বিস্তীর্ণ এলাকা থেকে সরে যাচ্ছে বালু, ঝুঁকিতে পুলিশ বক্স
  • বানারীপাড়ায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

    বানারীপাড়ায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল-২ আসনের এমপি মো. শাহে আলম বলেছেন, বরিশালের বানারীপাড়ায় জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের দীর্ঘ দিনের প্রাণের দাবি আজ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাস্তবায়ন করা হচ্ছে।

    রোববার বেলা ১১টায় বানারীপাড়া পৌর শহরের প্রাণকেন্দ্রের বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের মূল ফটকের পশ্চিম পাশে সরকারী ভাবে অধিগ্রহলকৃত সম্পত্তিতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সিইউএমসিপি প্রকল্পের ২,৫০,৩১,৭১৮ টাকা ব্যায়ে পাঁচতলা ভিতবিশিষ্ট উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের তিনতলা ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

    তিনি আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে এ উপজেলার প্রায় সাড়ে ৪ শতাধিক মুক্তিযোদ্ধা নিজের জীবন বাজি রেখে ৭১’র মুক্তিযুদ্ধে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়ে ছিলেন। পাক হানাদার বাহিনীকে পরাজিত করে দেশ স্বাধীন করা সেই বাঙালী জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের দীর্ঘ দিনের লালিত স্বপ্ন ছিল সরকারী সম্পত্তিতে তাদের একটি নিজস্ব মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ করা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা দেশরতœ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার আজ সেই বীর মুক্তিযোদ্ধাদের জন্য আজ দেশের প্রতিটি উপজেলায় একটি করে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ করার পাশাপাশি তাদের সম্মানী ভাতা ২০ হাজার টাকায় উন্নিত করা এবং সরকারী ভাবে অসহায় মুক্তিযোদ্ধাদের বীর নিবাস নির্মান করে দিচ্ছেন।

     বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক ও মুক্তিযুদ্ধকালীন বেইজ কমান্ডার বেণী লাল দাস গুপ্ত বেণু।

    এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, বরিশাল জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হেমায়েত উদ্দিন হাওলাদার, মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডারস ফোরামের বরিশাল বিভাগীয় প্রধান প্রদীপ কুমার ঘোষ, সদর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আনসার আলী হাওলাদার, প্রাণী সম্পদ অধিদপ্তরের সাবেক উপ-পরিচালক ও কৃষিবিদ ডা.খোরশেদ আলম সেলিম, উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি ও আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক এটিএম মোস্তফা সরদার, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা তালুকদার, থানার অফিসার ইনচার্জ মো.হেলাল উদ্দিন, উপজেলা প্রকৌশলী হুমায়ুন কবির, উপজেলা আওয়ামী লীগ সদস্য অধ্যাপক জাকির হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু, বাইশারী ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার জগন্নাথ দেবনাথ, প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন প্রমূখ।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ