ঢাকা বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • পিরোজপুরে চাঞ্চল্যকর ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি  উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর ট্রাফিক কার্যালয় পরিদর্শনে বিএমপি কমিশনার এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা  জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: নবাগত ডিআইজি লালমোহনে পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর, দুর্গন্ধে এলাকাবাসী কুয়াকাটা সৈকতে বিস্তীর্ণ এলাকা থেকে সরে যাচ্ছে বালু, ঝুঁকিতে পুলিশ বক্স
  • বিড়াল বাঁচাতে এলো ফায়ার সার্ভিস

    বিড়াল বাঁচাতে এলো ফায়ার সার্ভিস
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল নগরীর ২০ নম্বর ওয়ার্ডের কলেজ অ্যাভিনিউর হেনা কুঞ্জ ভবনের তিনতলায় থাকে ৪ বছরে মিম। তার খেলার সাথী বিড়ালটি রোববার সকালে কোনোভাবে বারান্দার গ্রিল গলে বের হয়ে কার্নিশে আটকা পড়ে। কোনোভাবে সেটিকে সেখান থেকে বের করা যায়নি। মিমের কান্নায় পরিবারের লোকজন ফায়ার সার্ভিসে খবর দেয় দুপুরে।

    ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে উদ্ধার করে বিড়ালটিকে। বরিশাল ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের টিম লিডার মো. ওয়াদুদ এ খবর জানিয়েছেন।

    তিনি জানান, দুপুর ১টার দিকে তারা খবর পান, কলেজ অ্যাভিনিউ এলাকার একটি পাঁচতলা ভবনের তৃতীয় তলার কার্নিশে বিড়াল আটকে আছে। তাদের ৬ জনের দল গিয়ে সেটিকে উদ্ধার করে ফিরিয়ে দিয়েছে মিমের কোলে। বিড়াল বাঁচাতে ফায়ার সার্ভিস সদস্যদের তৎপরতা প্রশংসিত হয়েছে এলাকায়।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ