ঢাকা বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • পিরোজপুরে চাঞ্চল্যকর ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি  উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর ট্রাফিক কার্যালয় পরিদর্শনে বিএমপি কমিশনার এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা  জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: নবাগত ডিআইজি লালমোহনে পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর, দুর্গন্ধে এলাকাবাসী কুয়াকাটা সৈকতে বিস্তীর্ণ এলাকা থেকে সরে যাচ্ছে বালু, ঝুঁকিতে পুলিশ বক্স
  • ৮শ কেজি জাটকা জব্দ করেছে কোস্টগার্ড

    ৮শ কেজি জাটকা জব্দ করেছে কোস্টগার্ড
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল কোস্টগার্ডের বিসিজি স্টেশান টিম শনিবার রাত ৯ টা ৪০ মিনিটের অভিযানে দপদপিয়া ব্রীজ সংলগ্ন এলাকায় ঢাকাগামী পরিবহন অন্তরা ক্লাসিক থেকে আনুমানিক ৮শ' কেজি জাটকা জব্দ করেছে।

    কোস্টগার্ডের গোয়েন্দা সূত্র জানায়, গতকাল (শনিবার) রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটের সময় গোপন সংবাদে জানতে পেরে বরিশালের দপদপিয়া ব্রীজ সংলগ্ন এলাকায় একটি যাত্রীবাহি পরিবহনে  অভিযান চালায় বরিশাল কোস্টগার্ডের বিসিজি স্টেশান টিমের সদস্যরা। এ সময় অন্তরা ক্লাসিক নামে একটি পরিবহনে তল্লাশি করে আনুমানিক ৮শ' কেজি  জাটকা জব্দ করা হয়।

    পরবর্তীতে বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা এর উপস্থিতিতে রোববার সকাল ১০টার সময় জব্দকৃত জাটকা বিভিন্ন মাদ্রাসায় ও অসহায়- দুস্থদের মাঝে বিতরণ করা হয়। বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ এস এম তাহসিন রহমান বলেন, বাংলাদেশ কোস্টগার্ডের এখতিয়ারভুক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন, জননিরাপত্তা, বনদস্যুতা ও ডাকাতি দমনের পাশাপাশি বনজ সম্পদ রক্ষায় বাংলাদেশ কোস্টগার্ড সর্বদা তৎপর রয়েছে এবং ভবিষ্যতেও তাদের এ অভিযান অব্যাহত থাকবে।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ