ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • প্রিন্স চার্লস রাজা হলে

    ব্রিটেনে রানি হবেন ক্যামিলা

    ব্রিটেনে রানি হবেন ক্যামিলা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথ বলেছেন, প্রিন্স চার্লস যখন রাজা হবেন, ডাচেস অব কর্নওয়াল ক্যামিলা তখন যেন রানি কনসর্ট হিসেবে পরিচিত হন। ব্রিটিশ সিংহাসনে আরোহণের ৭০তম বার্ষিকীতে দেওয়া বার্তায় রানি বলেছেন, এটা তাঁর ‘আন্তরিক ইচ্ছা’ যে- ক্যামিলার ওই পদবি (ব্রিটিশ রানি) থাকবে।

    ক্লারেন্স হাউসের একজন মুখপাত্র জানান, রানি দ্বিতীয় এলিজাবেথের এমন ঘোষণায় প্রিন্স অব ওয়েলস এবং ডাচেস অব কর্নওয়াল ‘আবেগাপ্লুত ও সম্মানিত’।

    ১৯৫২ সালে সিংহাসনে আরোহণ করেছিলেন রানি দ্বিতীয় এলিজাবেথ। সিংহাসনে আরোহণের ৭০তম বার্ষিকীতে নিজেই এ ঘোষণা দিয়ে ডাচেস অব কর্নওয়াল ক্যামিলার ভবিষ্যৎ পদবির অমীমাংসিত প্রশ্নের সমাধান করে দিলেন তিনি।

    রানি লিখেছেন, এটা আমার আন্তরিক ইচ্ছা যে, সময় যখন আসবে, ক্যামিলা কুইন কনসর্ট হিসেবে পরিচিতি পাবেন।

    ব্রিটেনে ক্ষমতাসীন রাজার স্ত্রীকে বলা হয় ‘কুইন কনসর্ট’। সে কারণে স্বামী রাজা হওয়ার পর ক্যামিলার পদবি হবে ‘রানি ক্যামিলা’।

    অবশ্য পুরুষ কনসর্টের ক্ষেত্রে পদবির কিছুটা পার্থক্য রয়েছে। যেমন, প্রিন্স ফিলিপ রাজা ছিলেন না; বরং প্রিন্স কনসর্ট ছিলেন। এছাড়া রানি ভিক্টোরিয়ার স্বামী প্রিন্স আলবার্ট রাজা ছিলেন না; তিনিও প্রিন্স কনসর্ট ছিলেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ