ঢাকা শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দিতে বরিশাল সিভিল সার্জনের কালো আইন স্পিকারের সঙ্গে জাতীয়তাবাদী সমবায় দল মহানগরের আহ্বায়কের সৌজন্য সাক্ষাৎ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব
  • বাঁচানো গেল না মরক্কোর শিশু রায়ানকে

     বাঁচানো গেল না মরক্কোর শিশু রায়ানকে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    উত্তর আফ্রিকার দেশ মরক্কোর উত্তরাঞ্চলের একটি গ্রামে টানা পাঁচদিন উদ্ধারকর্মীদের আপ্রাণ চেষ্টা সত্ত্বেও বাঁচানো গেল না শিশু রায়ানকে।

    স্থানীয় সময় শনিবার (০৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পাঁচ বছর বয়সী রায়ানের নিথর দেহ গভীর কুয়া থেকে বের করে আনেন উদ্ধারকর্মীরা।দেশটির সরকারি কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

    রোববার (০৬ ফেব্রুয়ারি) বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এর আগে গত মঙ্গলবার (০১ ফেব্রুয়ারি) ৩০ মিটার (১০৪ ফুট) গভীর কুয়ায় পড়ে যায় শিশুটি।

    শিশু রায়ানকে উদ্ধারে পরিচালিত অভিযানের ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা হয়।

    তাতে দেখা গেছে, শত শত উদ্বিগ্ন উদ্ধারকর্মী এবং উৎসুক জনতা ওই স্থানে জড়ো হয়ে সৃষ্টিকর্তার কাছে সাহায্য চাইছেন। এ সময় তাদের মোবাইলের ফ্ল্যাশলাইটে কুয়ার আশপাশ আলোকিত হয়ে ওঠে।

    রায়ান কুয়ায় পড়ে যাওয়ার পর মঙ্গলবার সন্ধ্যা থেকেই উদ্ধার তৎপরতা চলছিল। তবে এ কাজে বেশ বাধার মুখে পড়েছেন উদ্ধারকারীরা।

    কুয়ার মুখ দিয়ে প্রবেশ করে রায়ানের কাছে পৌঁছানোর উপায় ছিল না। কারণ মাটিতে পাথর ও বালুর সংমিশ্রণ ছিল। এর ফলে কুয়ার সংকীর্ণ মুখে খোঁড়াখুঁড়ি বিপজ্জনক হয়ে ওঠে। যেকোনো সময় ধসের ঘটনা ঘটতে পারতো।

    তবে এ ধরনের পরিস্থিতি এড়াতে কৌশলে শিশুটিকে উদ্ধারের পথ বেছে নেওয়া হয়। কুয়ার কাছে বুলডোজার দিয়ে খোঁড়া হয় নালা। সেটি ব্যবহার করে আড়াআড়িভাবে শিশুটির কাছে পৌঁছানোর চেষ্টা করা হয়।

    শনিবার স্থানীয় কয়েকটি গণমাধ্যম জানিয়েছিল, শিশুটির থেকে আর মাত্র ১ দশমিক ৮ মিটার দূরে রয়েছেন উদ্ধারকারীরা। কিন্তু শেষ পর্যন্ত রায়ানকে উদ্ধার করা হলেও ততক্ষণে তার মৃত্যু হয়েছে।

    মরক্কোর রাজা ষষ্ঠ মোহাম্মদ রায়ানের মৃত্যুর ঘটনায় তার পরিবারের প্রতি গভীর শোক জানিয়েছেন।

    প্রসঙ্গত, পাঁচদিন আগে শিশু রায়ানের বাবা কুয়াটির মেরামত কাজ করছিলেন। সে সময় রায়ান হঠাৎ করে কুয়ায় পড়ে যায়।  


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ