ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • প্রযুক্তিনির্ভর লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে সমগতের বিশ্ববিদ্যালয়ভিত্তিক সচেতনতামূলক ক্যাম্প  জিয়াউর রহমান হত্যায় পলাতক আসামি মেজর মোজাফফর আটক বানারীপাড়ায় জুলাই শহীদ দিবসে আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি  বরিশালে ১১দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে: হেলাল বরিশালে পুলিশের চলমান বিশেষ অভিযানে গ্রেফতার ২১  বরিশালে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের প্রতি শ্রদ্ধা বাবুগঞ্জের ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ছাত্রদল নেতা মাহফুজুল আলম মিঠু  পাথরঘাটায় বলেশ্বর নদীতে ৯ যাত্রী নিয়ে বন বিভাগের ট্রলারডুবি, নিখোঁজ ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ পিরোজপুরে হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন
  • ঝালকাঠিতে ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি প্রত্যাখ্যান 

     ঝালকাঠিতে ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি প্রত্যাখ্যান 
    আহবায়ক কমিটি প্রত্যাখান করে সংবাদ সন্মেলন অনুষ্ঠিত হয়
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠি সদর উপজেলার বিনয়কাঠি ইউনিয়ন বিএনপির নবগঠিত আহবায়ক কমিটি প্রত্যাখান করেছে দলীয় নেতাকর্মীরা। বুধবার দুপুরে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। 

    সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নবগঠিত আহবায়ক কমিটির ১ নম্বর সদস্য শাহজাহান মাষ্টার। তিনিসহ আহবায়ক কমিটির ২১ সদস্যই এ কমিটি প্রত্যাখ্যান করেন। সংবাদ সম্মেলনে ইউনিয়ন বিএনপির শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

    লিখিত বক্তব্যে শাহজাহান মাষ্টার দাবি করেন, গত ৪ এপ্রিল গোপনে বিনয়কাঠি ইউনিয়ন বিএনপি ৩১ সদস্যের একটি আহবায়ক কমিটির অনুমোদন দেন ঝালকাঠি সদর উপজেলা বিএনপির আহবায়ক এস.এম এজাজ হাসান ও যুগ্ম-আহবায়ক খোকন মলি­ক। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে বিনয়কাঠি ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা এ বিষয়টি জানতে পারেন। 

    এর পর থেকেই নেতাকর্মীরা ক্ষুব্দ হয়। স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে কোন রকম আলোচনা ছাড়াই অগঠনতান্ত্রিকভাবে কমিটি করা হয়েছে। সংবাদ সম্মেলনে বলা হয়, সদ্য ঘোষিত বিনয়কাঠি ইউনিয়ন বিএনপির আহবায়ক খন্দকার মাহমুদ হোসেন কোন দিন এলাকায় বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। এমনকি তাকে নেতাকর্মীরা চিনেনও না। 

    ১ নম্বর যুগ্ম-আহবায়ক আবদুর রহিম ওরফে রফিক সরদারসহ এ কমিটির তিন সদস্য সরাসরি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। সংবাদ সম্মেলনে নবগঠিত ৩১ সদস্যের আহবায়ক কমিটির ২১ জন উপস্থিত থেকে কমিটি প্রত্যাখান করেন। স্থানীয় নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে নতুন করে কমিটি গঠনের দাবি জানান তারা। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণার হুশিয়ারি দেন তারা। এ ব্যাপারে সদর উপজেলা বিএনপির আহবায়ক এস.এম এজাজ হাসান জানান, সবার সঙ্গে আলোচনা করেই নতুন আহবায়ক কমিটি করা হয়েছে। যোগ্যদের স্থান দেওয়া হয়েছে। পূর্নাঙ্গ কমিটিতে সবাই থাকবেন। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ