ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে
  • বরিশাল প্রেসক্লাবের দপ্তর সম্পাদকের মুক্তির দাবীতে মানববন্ধন

    বরিশাল প্রেসক্লাবের দপ্তর সম্পাদকের মুক্তির দাবীতে মানববন্ধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের দপ্তর সম্পাদক এম লোকমান হোসাঈনের মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। অশ্বিনী কুমার হলের সামনে শনিবার (৫ ফেব্রুয়ারি) সকালে এ কর্মসূচী পালিত হয়।

    সাংবাদিক নূরুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য দেন কলামিস্ট আলম রায়হান, বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কাজী মিরাজ মাহামুদ, যুগ্ম সাধারণ সম্পাদক এম জহির, এয়ারপোর্ট থানা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য মনিরুজ্জামন মনির, প্রচার সম্পাদক পারভেজ সরদার, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বরিশাল শাখার সাধারণ সম্পাদক রাতুল আহম্মেদ, সহ-সভাপতি জুয়েল রানা, বরিশাল সদর সংবাদপত্র হকার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক আহাম্মেদ রিপন প্রমুখ।

    বক্তারা বলেন, সমাজের দুর্নীতি উন্মোচন করতে গিয়ে লোকমান হোসাঈন আজ কারাগারে। সত্যের পক্ষে এভাবে লিখতে আজ তিনি হয়রানির শিকার হচ্ছেন। একজন সাহসী কলমযোদ্ধাকে গ্রেফতারের বিষয়টি হতাশাজনক। তাই অবিলম্বে তার মুক্তি দিতে হবে। অন্যথায় বরিশালের সাংবাদিক সমাজ কঠোর আন্দোলন গড়ে তুলবে।

    উল্লেখ্য, অনলাইন নিউজপোর্টালে সংবাদ প্রকাশের জেরে দায়ের হওয়া মামলায় এম. লোকমান হোসাঈন বিরুদ্ধে সমন জারি করে আদালত। গত ১ ফেব্রুয়ারি তিনি আদালতে হাজির হলে বিচারক তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ