ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • ইরানের সামরিক তথ্য সৌদি আরবে পাঠাত তারা

    ইরানের সামরিক তথ্য সৌদি আরবে পাঠাত তারা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ডেনমার্কের একটি আদালত ইরানের তিন নাগরিককে তথ্য পাচারের অভিযোগে দোষী সাব্যস্ত করেছে। আল জাজিরার খবরে বলা হয়েছে, দোষী সাব্যস্ত হওয়া ব্যক্তিরা ইরানের একটি বিচ্ছিন্নতাবাদী সংগঠনের সদস্য। আদালত তাদেরকে ইরানে সহিংসতা সৃষ্টি করা এবং অজ্ঞাত সৌদি গোয়েন্দাদের জন্য তথ্য সংগ্রহের অপরাধে দোষী সাব্যস্ত করেছে।
     
    শুক্রবার পশ্চিম কোপেনহেগেনের রোসকিল্ডের একটি আদালত এক রায়ে বলেছে, অভিযুক্তরা ইরানের সামরিক বিষয়ে ডেনমার্ক এবং বিদেশে বসে তথ্য সংগ্রহ করেছে। সেই তথ্য তারা সৌদি আরবের গোয়েন্দাদের কাছে পাচার করেছে।

    দোষী ব্যক্তিদের ১২ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। আগামী মার্চে সাজা ঘোষণা হতে পারে।

    এই তিন ব্যক্তিকে ২০২০ সালের ফেব্রুয়ারিতে কোপেনহেগেন থেকে গ্রেফতার করা হয়।

    আদালত জানিয়েছে, বৈদেশিক শক্তির সঙ্গে সম্পর্ক এবং অভিযুক্তদের নিরাপত্তার কথা বিবেচনা করে রুদ্ধদ্বার জায়গায় মামলার শুনানি অনুষ্ঠিত হয়েছে। নিরাপত্তার কথা বিবেচনা করে তাদের নাম-পরিচয়ও প্রকাশ করা হয়নি।

    ইরান আহবাজ স্বাধীনতা আন্দোলনে (এএসএমএলএ) যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে দেশটিতে একাধিক হামলার অভিযোগ এনেছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ