ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • যুক্তরাষ্ট্রের কাছ থেকে অস্ত্র কিনছে মধ্যপ্রাচ্যের যে ৩ দেশ

    যুক্তরাষ্ট্রের কাছ থেকে অস্ত্র কিনছে মধ্যপ্রাচ্যের যে ৩ দেশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মধ্যপ্রাচ্যের তিনটি দেশে অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। সৌদি আরব, জর্ডান ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে বলে বৃহস্পতিবার পেন্টাগন জানিয়েছে।

    পেন্টাগনের ডিফেন্স সিকিউরিটি কো-অপারেশন এজেন্সি এক বিবৃতিতে জানায়, জর্ডানের কাছে ৪ দশমিক ২১ বিলিয়ন ডলারের এফ-১৬ ফাইটার জেট এবং সংশ্লিষ্ট যন্ত্রপাতি বিক্রির বিষয়টি অনুমোদন করা হয়েছে।

    জর্ডানের অনুরোধে  এফ-১৬ সি ব্লক ফাইটার জেট ও মিসাইল টেইল কিটসহ বিভিন্ন সরঞ্জাম বিক্রির অনুমোদন দেওয়া হয়েছে।। ফাইটার জেটগুলোর প্রধান ঠিকাদার হল লকহিড মার্টিন কর্পোরেশন।

    এদিকে, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা উন্নত করার জন্য ২৩ দশমিক সাত মিলিয়ন ডলারের ৩১টি মাল্টিফাংশনাল ইনফরমেশন ডিস্ট্রিবিউশন সিস্টেম-লো ভলিউম টার্মিনাল কেনার বিষয়টি অনুমোদন করেছে সৌদি আরব।

    পেন্টাগন জানায়, প্রস্তাবিত এমআইডিএস-এলভিটি টার্মিনালগুলো সৌদির টার্মিনাল হাই অল্টিটিউড এয়ার ডিফেন্স প্ল্যাটফর্মগুলোতে স্থাপন করা হবে। এদিকে, এর আগে কেনা এমআইডিএস-এলভিটি (বিইউওয়ান) টার্মিনালগুলো সৌদির প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় স্থাপন করা হয় বলে পেন্টাগন জানিয়েছে।

    এদিকে সংযুক্ত আারব আমিরাতে রকেট ও ড্রোন হামলা বেড়ে যাওয়ায় দেশটি ৩০ মিলিয়ন ডিলার মূল্যের হোমিং অল দ্য ওয়ে কিলার (এইচএডাব্লিউকে) ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য খুচরা এবং মেরামতের যন্ত্রাংশ কেনার জন্য অনুমোদন দিয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ