ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • ২০৩১ সালে পৃথিবীতেই ভেঙে পড়বে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন

    ২০৩১ সালে পৃথিবীতেই ভেঙে পড়বে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ২০৩১ সালে পৃথিবীতেই আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) ভেঙে পড়বে বলে মার্কিন মহাকাশ সংস্থা নাসার প্রতিবেদনে বলা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

    ওই প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ২০৩০ সাল পর্যন্ত নিয়মিত কার্যক্রম চালিয়ে যাবে । ২০৩১ সালের প্রথম দিকে প্রশান্ত মহাসাগরের একটি নির্দিষ্ট জায়গায় এটি ভেঙে পড়তে পারে।

    নাসা জানায়, প্রশান্ত মহাসাগরে পয়েন্ট নিমো নামে একটি জায়গা রয়েছে। পুরোনো মহাকাশযানের ভাগাড় হিসেবে ওই এই জায়গা পরিচিত। অনেক পুরোনো মহাকাশযান ও মহাকাশবর্জ্য ওই জায়গায় জমা আছে। পয়েন্ট নিমোতে রুশ মহাকাশ স্টেশন মির ধ্বংসাবশেষও রয়েছে। ২০০১ সালে মির এখানে ভেঙে পড়ে। ২০৩১ সালের শুরুতে সেই একই জায়গায় পড়বে আইএসএস।

    আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের পরিচালনার দায়িত্বে রয়েছে যুক্তরাষ্ট্র, রাশিয়া, জাপান, কানাডা এবং ইউরোপীয় ইউনিয়নের পাঁচটি মহাকাশ সংস্থা। ১৯৯৮ সালে পৃথিবীর কক্ষপথে স্থাপন করা হয় আন্তর্জাতিক মহাকাশ স্টেশন।

    একবিংশ শতকের শুরু থেকে মহাকাশে তিন হাজারের বেশি গবেষণা কার্যক্রম পরিচালিত হয়েছে এই স্টেশনে। ২০২৪ সাল পর্যন্ত আইএসএসের কার্যক্রম পরিচালনার কথা ছিল। তবে পাঁচটি মহাকাশ সংস্থা এই স্টেশনের কার্যক্রম ২০৩০ সাল পর্যন্ত চালিয়ে নেওয়ার বিষয়ে নীতিগতভাবে একমত হয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ