ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • ইউরোপের তেল কোম্পানিগুলোতে সাইবার হামলা

     ইউরোপের তেল কোম্পানিগুলোতে সাইবার হামলা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইউরোপের একাধিক তেল কোম্পানিতে সাইবার হামলায় আইটি সিস্টেম ব্যাহত হয়েছে। এতে তেল সংরক্ষণ ও পরিবহন কোম্পানিসহ কয়েক ডজন টার্মিনাল ক্ষতিগ্রস্ত হয়েছে। সূত্র: বিবিসি

    ইউরোপজুড়ে একাধিক তেল পরিবহন ও সংরক্ষণ কোম্পানিতে চালানো হয়েছে। হামলায় জার্মানির অয়েলট্যাকিং, বেলজিয়ামের এসইএ ইনভেস্ট ও নেদারল্যান্ডসের ইভোসের আইটি সিস্টেম ব্যাহত হয়।


    বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, তেল পরিবহন ও সংরক্ষণ কোম্পানিগুলোতে সাইবার হামলায় বেলজিয়ামের এসইএ ইনভেস্ট, জার্মানির অয়েলট্যাকিং ও নেদারল্যান্ডসের ইভোসের আইটি সিস্টেম ব্যাহত হয়েছে।

    বিশেষজ্ঞরা এই সাইবার হামলাকে সংগঠিত হামলা বলে অভিহিত করেছেন। এই হামলায় তিন কোম্পানির আইটি সিস্টেম ভেঙে পড়েছে।

    বেলজিয়ান প্রসিকিউটররা জানান, সাইবার হামলার তদন্ত করা হচ্ছে। এসইএ ইনভেস্টের টার্মিনালগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।

    কোম্পানির মুখপাত্র জানান, ইউরোপ ও আফ্রিকায় তাদের চালিত সব বন্দরে হামলা চালানো হয়। এরই মধ্যে আইটি সিস্টেম ঠিক করতে কাজ শুরু করেছে কোম্পানিটি।

    নেদারল্যান্ডসের ইভোসের একজন মুখপাত্র বলেন, টারনিউজেন, ঘেন্ট ও মাল্টার টার্মিনালগুলোর আইটি পরিষেবার কার্যক্রম সম্পাদনে কিছু বিলম্ব হচ্ছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ