ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • ভোরে ফজরের নামাজের সিজদায় মুসল্লির মৃত্যু

     ভোরে ফজরের নামাজের সিজদায় মুসল্লির মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নামাজ আদায়ের সময় সিজদারত অবস্থায় এক মুসল্লির মৃত্যু হয়েছে। মধ্যপ্রাচ্যের দেশ জর্ডানের রাজধানী আম্মানের একটি মসজিদে ভোরে ফজরের নামাজ আদায়ের সময় সিজদারত অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন বয়স্ক ওই মুসল্লি।

    স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম গালফ নিউজ।

    মৃত ওই মুসল্লির নাম তারিক আল রাশক। পেশায় একজন আইনজীবী বয়স্ক এই মুসল্লি জর্ডানের রাজধানী আম্মানের আল হাজ আওয়াদ আল নুয়াইমাত মসজিদে ফজরের নামাজ পড়ছিলেন। পরে সিজদারত অবস্থায় তিনি মারা যান।

    এদিকে নামাজ পড়া অবস্থায় মুসল্লির মৃত্যুর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্লাটফর্মে ভাইরাল হয়েছে। সেখানে তারিক আল রাশকের জীবনের শেষ মুহূর্তের ছবি উঠে এসেছে। সিসিটিভি ফুটেজের ওই ভিডিওতে দেখা যাচ্ছে, বৃদ্ধ ওই মুসল্লি মসজিদে একাকী দাঁড়িয়ে নামাজ আদায় করছেন। পরে সিজদারত অবস্থায় মারা যান তিনি।

    তারিক আল রাশকের মৃত্যুর এই ভিডিও ভাইরাল হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তার জন্য বহু মানুষ প্রার্থনা করেছেন। অনেকেই এই মুসল্লির রুহের মাগফিরাত এবং জান্নাতে স্থান দেওয়ার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ