ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • ঝালকাঠিতে সরকারি প্রণোদনার ১৪ লাখ টাকায় বোরো চাষ শুরু

    ঝালকাঠিতে সরকারি প্রণোদনার ১৪ লাখ টাকায় বোরো চাষ শুরু
    নলছিটিতে বোরো চাষের ‍উদ্বোধন করেন ঝালকাঠির জেলা প্রশাসক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির নলছিটিতে কৃষি প্রণোদনার ১৪ লাখ টাকায় ৫০ একর জমিতে  সমলয়ে বোরো চাষ শুরু হয়েছে। উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের ষাটপাকিয়া ব্লকে ৮২ জন কৃষক মিলে সমবায় ভিত্তিতে এ চাষাবাদ করছেন। এ ব্লকে হাব্রিড এমএল-৮ এইচ জাতের চাষাবাদ করা হচ্ছে। হাইব্রিড জাতের উৎপাদন ১২ থেকে ১৪ মেট্রিকটন পাওয়া যাবে বলে আশা করছে কৃষি বিভাগ।

    কৃষি বিভাগের এ কর্মসূচিতে ট্রেতে বীজতলা তৈরি, রাইস প্লান্টার মেশিন দিয়ে বীজ রোপন এবং ধান পাকার পরে কম্বাইন্ড হারবেস্টার মেশিন দিয়ে কৃষকের ধান কাটা ও মাড়াই করে দিবে। কৃষকদের শুধু চাষাবাদ ও সেচ খরচ বহন করতে হবে। কৃষিকে বাণিজ্যিকিকরণ ও যান্ত্রিক চাষাবাদ সম্প্রসারণের জন্য এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

    বৃহস্পতিবার সকালে জমিতে বোরো চারা রোপন কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি ঝালকাঠির জেলা প্রশাসক মো. জোহর আলী। এ উপলক্ষে ব্লকের মাঠে এলাকার কৃষকদের নিয়ে উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. জোহর আলী প্রধান অতিথি ছিলেন।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠির কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মনিরুল ইসলাম, অতিরিক্ত উপ পরিচালক রিফাত সিকদার, নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান সিদ্দিকুর রহমান ও উপজেলা ভাইসচেয়ারম্যান মোর্শেদা লস্কর।

    স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা ইসরাত জাহান মিলি। অন্যদের মধ্যে বক্তব্য দেন ভৈরবপাশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান একেএম আব্দুল হক, ভৈরবপাশা ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, উপ সহকারী কৃষি কর্মকর্তা কাজল হোসেন, স্থানীয় কৃষক  সবুজ জোমাদ্দার ও শাহিন চৌধুরী।


    কেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ