ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • ‘এক চিতার’ তিন মাথা!

    ‘এক চিতার’ তিন মাথা!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    একটি চিতার তিনটি মাথা? তিনটি মাথা তিনদিকে। একটি ছবিতে অন্তত তাই দেখা যাচ্ছে! আসলে ব্যাপারটা কী?

    এই চিতা কি কেবলই ছবি? নাকি, বাস্তবেই এর অস্তিত্ব আছে। আসলে বিষয়টি এক দক্ষ ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফারের কেরামতি।

    চিতা ঘণ্টায় ১০০ কিলোমিটার বেগে দৌড়ায়। এটি হল গতির প্রতীক। সেই গতিশীল প্রাণীর এমন ছবি দেখে তাজ্জব সকলে। আসলে এটি একটি ছবিই মাত্র। বিস্ময়কর ছবিটি তুলেছেন উইম্বলডন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার পল গোল্ডস্টেইন। ছবিটি কেনিয়ার মাসাই মারা জাতীয় উদ্যানে তোলা। পল তার ফেসবুকে ছবিটি শেয়ার করেছেন। সেখানে তিনি লিখেছেন, এই ধরনের মুহূর্ত লেন্সে বন্দি করাটাও খুব মনোমুগ্ধকর ঘটনা। 

    ছবিটি এমনভাবে তোলা তাতে মনে হওয়া স্বাভাবিক যে, একটি চিতারই তিনটি মাথা। পল ধৈর্য ধরে অপেক্ষা করেছেন এবং নিঁখুত সময়ে তার ক্যামেরায় বাটনটি ক্লিক করে তুলেছেন এই ছবি। এজন্য তাকে সকলে ধন্যবাদ দিচ্ছে। কতক্ষণ সময় লেগেছে তার? ছবিটি তুলতে তার সাত ঘণ্টা সময় লেগেছে। বৃষ্টির মধ্যে তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করে পল এই তিনটি চিতার ছবিটি তুলতে পেরেছেন। সূত্র: ডেইলি মেইল


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ