ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • ঝালকাঠি জেলার প্রতিষ্ঠাবার্ষিকীতে ছাদবাগান উদ্বোধন

    ঝালকাঠি জেলার প্রতিষ্ঠাবার্ষিকীতে ছাদবাগান উদ্বোধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠি জেলার ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের ছাদবাগান উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বরিশাল বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান ফলক উন্মেচনের মাধ্যমে ছাদবাগানের উদ্বোধন করেন। এ সময় তিনি ছাদবাগানটি ঘুরে দেখেন। তাঁর সঙ্গে ছিলেন জেলা প্রশাসক মো. জোহর আলী, পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, জেলা পরিষদের চেয়ারম্যান সরদার মো. শাহ আলম ও পৌর মেয়র মো. লিয়াকত আলী তালুকদারসহ বিভিন্ন শ্রেণির মানুষ। 


    জেলা প্রশাসক মো. জোর আলী জানান, ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ের ছাদে বিভিন্ন ফুল, ফল, সবজি ও ঔষধী গাছের বাগান করা হয়েছে। এতে সৌন্দর্য যেমন বৃদ্ধি পেয়েছে, তেমনি ছাদবাগানের ফল খাওয়া যাবে বছরজুড়ে। জেলা প্রশাসকের কার্যালয়টি দৃষ্টিনন্দন করার লক্ষ্য নিয়েই ছাদবাগানটি করা হয়েছে বলেও জানান জেলা প্রশাসক।


    পরে নবাগত বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান সরকারি সেবা তৃণমূলে পৌঁছে দেয়ার লক্ষে জেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজনের সাথে মতবিনিময় সভা করেন। মঙ্গলবার বেলা ১১টায় ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের সভা এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


    জেলা প্রশাসক মো. জোহর আলীর সভাপতিত্বে মতবিনিময় সভায় জেলার সকল উপজেলা পরিষদ চেয়ারম্যান, পৌরসভার মেয়র ও নির্বাহী কর্মকর্তা, সাংবাদিক ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ সময় অন্যান্যর মধ্যে বক্তব্য দেন, পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহআলম, নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান, পৌর মেয়র মো. লিয়াকত আলী তালুকদার ও প্রেসক্লাব সভাপতি চিত্তরঞ্জন দত্ত। 
     


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ