ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩
  • বাকেরগঞ্জে ভেজাল বিরোধী অভিযানে ৮ প্রতিষ্ঠানকে জরিমানা

    বাকেরগঞ্জে ভেজাল বিরোধী অভিযানে ৮ প্রতিষ্ঠানকে জরিমানা
    ছবি : অভিযান পরিচালনা করছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর’র কর্মকর্তারা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাকেরগঞ্জে ভোক্তা অধিকার আইনে আটটি ব্যবসায়িক প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। এসময় প্রতিষ্ঠানের সংশ্লিষ্টদের কাছ থেকে ১৫ হাজার টাকা আদায় করা হয়। বরিশাল ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়ন কর্তৃক পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন এসআই (নিঃ) মোঃ শাখাওয়াত হোসেন।

    গণমাধ্যমে প্রেরিত খবর বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ মঙ্গলবার সকাল সোয়া ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত বাকেরগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল শাখার কর্মকর্তারা। 

    এসময় মূল্য তালিকা প্রদর্শন না করা, মেয়াদ উত্তীর্ণ পণ্য এবং ওষুধ বিক্রি ও পণ্যের মোড়ক না থাকায় রাজিব স্টোর প্রোঃ রাজিব হোসেন কে ১ হাজার, আবিদ স্টোর প্রোঃ মোঃ আমিনুল ইসলাম কে ২ হাজার, জয় স্টোর প্রোঃ মোঃ সেলিম কে ১ হাজার টাকা, সাতক্ষীরা দধি ঘর প্রোঃ জয়দেব সাহা কে ৩ হাজার, মায়ের দোয়া হোটেল প্রোঃ মোঃ বাবুল মুন্সী কে ১৫শ’, শতরুপা কনফেকশনারি প্রোঃ শংকর কুমার পাল কে ৩ হাজার, স্বপন স্টোর প্রোঃ স্বপন কুমার কুন্ড কে ১ হাজার এবং সৈকত কনফেকশনারি প্রোঃ মোঃ রিয়াজ কে আড়াই হাজার টাকা জরিমানা করা হয়েছে।

    অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশালেন সহকারী পরিচালক মোঃ শাহ্ শোয়াইব মিয়া, সুমি রাণী মিত্র এবং সাফিয়া সুলতানা।

        


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ