ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • নলছিটিতে বিষ দিয়ে ১০ লাখ টাকার মাছ মারার অভিযোগ

    নলছিটিতে বিষ দিয়ে ১০ লাখ টাকার মাছ মারার অভিযোগ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির নলছিটি উপজেলার হাড়িখালি গ্রামের এক তরুণ উদ্যোক্তার ঘেরে বিষ প্রয়োগ করে মাছ মেরে ফেলার প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

    আজ মঙ্গলবার সকালে হাড়িখালী মাছের ঘেরের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ক্ষতিগ্রস্ত তরুণ উদ্যোক্তা এহসানুল হক মাহাবুবসহ এলাকাবাসী অংশ নেন।

    গত ৭ মে  রাতের আঁধারে ঘেরে বিষ প্রয়োগ করে প্রায় ১০ লাখ টাকার মাছ মেরে ফেলে দুর্বৃত্তরা। এ ঘটনায় নলছিটি থানায় একটি অভিযোগ দায়ের করেন মাহাবুব। মামলার পরেও পুলিশ কাউকে শনাক্ত ও গ্রেপ্তার করতে পারেনি বলেও মানববন্ধনে অভিযোগ করা হয়।

    মানববন্ধনে অংশ নিয়ে ঘেরের মালিক মাহাবুব অভিযোগ করেন, তিনি ঢাকায় পড়ালেখা শেষে চাকরি না পেয়ে বাড়িতে আসেন। দীর্ঘদিন বেকার থাকার পরে গত বছর ১ একর জমিতে একটি মাছের ঘের করেন। এতে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করা হয়েছিল। লাভের মুখ দেখার আগেই শত্রুতাবশত তার ঘেরে বিষ প্রয়োগ করে ১০ লাখ টাকার মাছ মেরে ফেলে দুর্বৃত্তরা। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচার দাবি করেছেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা।


    টিএইচএ/
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ