ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • বাকেরগঞ্জে শত্রুতার জেরে দোকানঘরে অগ্নিসংযোগের অভিযোগ

    বাকেরগঞ্জে শত্রুতার জেরে দোকানঘরে অগ্নিসংযোগের অভিযোগ
    ছবি : পুড়ে যাওয়া দোকান ঘর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাকেরগঞ্জের পাদ্রীশিবপুর ইউনিয়নের শাকবুনিয়া গ্রামের এমপির বাজারে গভীর রাত্রে পূর্ব শত্রুতার জের ধরে আগুন দেয়া অভিযোগ উঠেছে। অগ্নিকাণ্ডে বাজারের দুটি দোকানঘর ভস্মীভূত হয়।

    এতে ৭ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়। আগুন নিভাতে গিয়ে একজন দগ্ধ হয়েছেন। আহত অগ্নিদদ্ধ মোঃ আনোয়ার হোসেন (৩৫) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় দোকান মালিক শাহআলম খান বাদি হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। 

    অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার পাদ্রীশিবপুর ইউনিয়নের শাকবুনিয়া গ্রামের এমপির বাজারে ব্যবসায়ী শাহআলম খানের সাথে জমি নিয়ে একই গ্রামের কয়েকজনের বিরোধ চলছে। এরই জেরে ৩ মে গভীর রাতে দোকানঘরে অগ্নি সংযোগের ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। এতে শাহআলম খানের দোকানের ৭ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ভস্মীভূত হয়। 

    থানার এস আই আবদুল্লাহ মামুন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ