ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • রাশিয়া-ইউক্রেন উত্তেজনা, ন্যাটোর শক্তি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র

    রাশিয়া-ইউক্রেন উত্তেজনা, ন্যাটোর শক্তি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পূর্ব ইউরোপে ন্যাটোর শক্তি বাড়াতে খুব শিগগিরই সেখানে সেনা মোতায়েন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ইউক্রেন সীমান্তে রাশিয়ার সামরিক শক্তি জোরদারের প্রেক্ষিতে উত্তেজনা বৃদ্ধিতে শুক্রবার এমন ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। খবর দ্য গার্ডিয়ান।

    ফিলাডেলফিয়া থেকে ওয়াশিংটনে ফিরে বাইডেন বলেন, পূর্ব ইউরোপ ও ন্যাটোর দেশসমূহে আমি স্বল্পসংখ্যক সেনা পাঠাচ্ছি। আমরা মূলত পোল্যান্ড ও রোমানিয়ায় সেনা উপস্থিতি বাড়াতে চাচ্ছি। এ দুটি দেশ ন্যাটোরই অংশ।

    যুক্তরাষ্ট্র মূলত পশ্চিম ইউরোপে হাজার হাজার সেনা মোতায়েন করে রেখেছে। এখন উত্তেজনার প্রেক্ষিতে পূর্ব ইউরোপে সেনা পাঠানোর বিষয়ে আলোচনা করছে পেন্টাগণ।

    চলতি সপ্তাহে পেন্টাগনের মুখপাত্র জন কিরবি বলেছেন, ন্যাটোকে সহায়তা করতে সম্ভাব্য মোতায়েনের জন্যে সাড়ে আট হাজার সৈন্যকে সর্বোচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে। ইউক্রেন ন্যাটোর সদস্য নয়। কিন্তু যুক্তরাষ্ট্র আশংকা করছে রাশিয়া ইউক্রেনে হামলা চালালে তা প্রতিবেশী ন্যাটোর দেশসমূহেও ছড়িয়ে পড়তে পারে।

    ইউক্রেনে হামলা চালানোর রাশিয়ার কোনো পরিকল্পনা নেই- পুতিন বারবার এমন দাবি করলেও দেশটি ইউক্রেন সীমান্তে এক লাখেরও বেশি সৈন্য মোতায়েন করে রেখেছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ